National

কাশ্মীরে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টানের অভিনব সম্প্রীতির বার্তা

১০৫ কেজি ওজনের ঘণ্টা। সেই ঘণ্টায় টান দিতে একসঙ্গে এগিয়ে গেলেন ৪ ভিন্ন ধর্মের মানুষ। হোলি ফ্যামিলি ক্যাথলিক চার্চে উপস্থিত জনতাসহ গোটা দেশ সাক্ষী হয়ে থাকল এমন বিরল ঘটনার। ঘণ্টার দড়িতে টান পড়তেই ছড়িয়ে পড়ল সম্প্রীতির বার্তা। সোমবার এমন ঐতিহাসিক মুহুর্তের সাক্ষী থাকলেন শ্রীনগরের মানুষ।

এদিন জম্মু কাশ্মীরের হোলি ফ্যামিলি ক্যাথলিক চার্চের তরফে একটি আন্তর্ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে উদ্বোধন হয় রাজ্যের বৃহত্তম ঘণ্টাটির। ১৯৬৭ সালে ভেঙ্গে গিয়েছিল চার্চের পুরনো ঘণ্টাটি। ৫০ বছর পর সোমবার নতুন এই বিশাল ঘণ্টার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সপরিবারে নানা ধর্মের মানুষকে আমন্ত্রণ জানানো হয়। মূল অনুষ্ঠান শেষে সমস্ত ধর্মের মানুষ মাতা মেরীর সামনে মোমবাতি প্রজ্বলন করেন। চলে প্রার্থনাপর্ব। এদিনের অনুষ্ঠান ঘিরে উপস্থিত অতিথিদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

ভারতবর্ষ বৈচিত্র্যের দেশ। কিন্তু ভারতবাসীর আত্মা এক। আরও একবার সেই কথার সত্যতা প্রমাণ করলেন শ্রীনগরের মানুষ। যখন কাশ্মীর নিয়ে দুই প্রতিবেশি দেশ একে অন্যকে যুদ্ধংদেহী মেজাজে আক্রমণ করে চলেছে। তখন হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান এই ৪ ভিন্ন ধর্মের মানুষের এই মহাসঙ্গমের ঘটনা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

News Desk

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কর্কট রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026