National

মহিলাদের নিয়ে বেফাঁস মন্তব্য, ক্ষমা চাইলেন গিরিশ মহাজন

নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিলেন মহারাষ্ট্রের বিজেপি সরকারের মন্ত্রী গিরিশ মহাজন। গত শনিবার মহারাষ্ট্রের একটি চিনি কারখানার অনুষ্ঠানে গিরিশ মহাজন বলেন যে কোন পণ্য বা মদের বিক্রি বাড়াতে চাইলে সেই ব্র্যান্ডের নাম মেয়েদের নাম দিয়ে রাখলে বিক্রি বাড়বে। চাহিদাও বাড়বে। উল্লেখ্য, এই চিনি কারখানাটি মদও তৈরি করে থাকে।

মন্ত্রীর এই বক্তব্যটি ইউটিউবে আপলোড করা হলে নিন্দার ঝড় বইতে থাকে। এনসিপি নেতা নবাব মালিক কটাক্ষের সুরেই বলেন, মন্ত্রী হয়ত মদ্যপানে অভ্যস্ত। এই ধরণের অসামাজিক বার্তা দেওয়ার জন্য রাজ্যের মহিলাদের কাছে প্রতিবাদ জানানোর আর্জি জানান তিনি।

মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় মহিলারা মদ্যপানের বিরুদ্ধে লড়াই চালাচ্ছেন। সেই অবস্থায় গিরিশ মহাজনের এই মন্তব্য বেশ দুর্ভাগ্যজনক বলে আওয়াজ তোলেন বিরোধীরা। বেগতিক বুঝে এরপরই মন্ত্রী তড়িঘড়ি সাংবাদিক বৈঠক ডাকেন। ক্ষমা প্রার্থনা করে তিনি দাবি করেন, মহিলাদের ভাবাবেগকে আঘাত করা তাঁর উদ্দেশ্য ছিল না। নিজের মন্তব্যের জন্য তিনি দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026