National

জলাভাবে কষ্ট পাওয়া দেশের শীতল মরুভূমিতে জন্ম নিচ্ছে হিম সরোবর, সারাবছর থাকবে জল

একে পাহাড়ি এলাকা। উচ্চতা অনেকটাই। তায় আবার শীতল মরুভূমি। যেখানে বছরের অধিকাংশ সময় জলের সমস্যা স্থানীয়দের চিন্তায় রাখে। সেখানে এবার সারাবছর টলটল করবে জল।

দেশের শীতল মরুভূমি। সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থিত লাদাখে যেমন ঠান্ডা, তেমনই জলাভাব। জল লাদাখের একটা বড় সমস্যা। যা বছরের পর বছর ধরে স্থানীয় মানুষকে কষ্ট দিয়ে এসেছে।

এবার সেই সমস্যা থেকে মুক্তি দিতে লাদাখে জন্ম নিচ্ছে হিম সরোবর। হিমালয়ের এ অংশ শুষ্ক এবং ঠান্ডা। এখানে জল পাওয়া মুশকিল। তাই এবার হিম সরোবরের ভাবনা।

এ সরোবর হিমালয় জুড়ে ছড়িয়ে থাকা অন্য নানা সরোবরের মত নয়। এ সরোবর প্রাকৃতিক উপায়ে তৈরি হয়নি। এ সরোবর তৈরি করা হচ্ছে। যার কাজ চলছে পুরোদমে।

সেনা থেকে স্থানীয় মানুষ সকলের প্রচেষ্টায় তৈরি হচ্ছে এই সরোবরগুলি। এমন ১০০টি সরোবর তৈরির পরিকল্পনা রয়েছে। সরোবরগুলি মোটামুটি দৈর্ঘ্যে ৪০ মিটার, প্রস্থে ৩০ মিটার এবং গভীরতায় ২ মিটার। এটা মেনে সরোবরগুলি তৈরি করা হচ্ছে।

যা তৈরি হয়ে গেলে সেখানে বৃষ্টির জল, বরফ গলা জল এবং হিমবাহ গলা জল এসে জমা হবে। এমন অনেক সরোবর তৈরির পর সেখানে জমা জলে সারাবছর চলে যাবে সেখানে থাকা মানুষের।

স্থানীয় বাসিন্দা থেকে সেনা, সকলেরই সুবিধা হবে এই সরোবরগুলি তৈরি হয়ে গেলে। ইতিমধ্যেই লেহ এবং কার্গিল মিলিয়ে ৫০টি এমন হিম সরোবর তৈরির কাজ চলছে পুরোদমে। এই সরোবরগুলি বৈজ্ঞানিকভাবে তৈরি করা হচ্ছে ঠিকই, তবে এইভাবে জল ধরে রাখা ভারতের অনেক প্রাচীন এক পদ্ধতি।

News Desk

স্বার্থত্যাগের সর্বোচ্চ উদাহরণ, এই পিঁপড়েরা নিজেদের ফাটিয়ে রক্ষা করে যায় কলোনিকে

অনেক পিঁপড়ে নিয়ে তৈরি হয় একটি পিঁপড়েদের কলোনি। সেই কলোনিকে রক্ষা করার জন্য কলোনির পিঁপড়েরা…

April 24, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৫ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 24, 2026

বৃষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৫ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 24, 2026

মিথুন রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৫ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 24, 2026

কর্কট রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৫ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 24, 2026

সিংহ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৫ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 24, 2026