National

কয়েকদিন আগেও বৃষ্টিতে নাজেহাল মরুরাজ্যে পারদ পৌঁছে গেল ৪২ ডিগ্রির কাছে

কয়েকদিন আগেও যে রাজ্যটাকে চেনা যাচ্ছিল না, বৃষ্টিতে ভিজছিল, শিলাবৃষ্টিতে বরফে ঢাকছিল রাস্তা, বাড়ি ক্ষেত, সেখানেই এখন পারদ ৪২ ডিগ্রির আশপাশে ঘুরছে।

এপ্রিল মাসের বেশ কিছুটা সময় পার করেও রাজ্যটা বৃষ্টিতে নাজেহাল হচ্ছিল। দিনের পর দিন বৃষ্টি। সঙ্গে শিলাবৃষ্টি। নষ্ট হচ্ছিল ফসল। চেনা আবহাওয়া বদলে স্থানীয়রা বুঝতেই পারছিলেননা এমন বৃষ্টি কীভাবে সম্ভব হচ্ছে।

সেই মরুরাজ্য রাজস্থান এপ্রিলের মাঝে পৌঁছে ফিরল নিজের চেনা রূপে। রাজস্থানে গ্রীষ্মকাল মানে কি পরিস্থিতি তা সেখানে না গেলেও বহু মানুষের জানা। পারদ অনেক জায়গায় প্রায় ৫০ ডিগ্রির কাছে পৌঁছে যায়। জ্বলতে থাকে গোটা রাজ্য।

৪০ পার পরিস্থিতি তো রাজস্থান জুড়েই প্রায় দেখতে পাওয়া যায়। তাও আবার দিনের পর দিন। সেই রাজস্থানে পারদ এবার চড়তে শুরু করেছে। আর মাত্র কয়েকদিনের ব্যবধানে পারদ পৌঁছে গেছে ৪২ ডিগ্রির কাছে।

বারমেরে পারদ ছুঁয়েছে ৪১.৬ ডিগ্রি। কোটায় ৪১.৫ ডিগ্রি। চুরু এবং চিতোরগড়েও ৪০ ডিগ্রির গণ্ডি পার করে গেছে তাপমাত্রার পারদ। বেলা বাড়লেই শুরু হয়ে যাচ্ছে উত্তপ্ত হাওয়ার দাপট। যা শরীরে লাগলে সহ্য করা মুশকিল হচ্ছে।

রাজস্থানের মানুষ অবশ্য গরমকালে এমন গরম সহ্য করে অভ্যস্ত। তবে কষ্ট তো হয়ই। আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে ১৭ এপ্রিল থেকে রাজস্থানে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

শ্রীগঙ্গানগর, জয়সলমীর এবং বারমের-এ তাপপ্রবাহের সম্ভাবনা সবচেয়ে বেশি। অন্যদিকে সারাদিন প্রবল গরম থাকলেও ঝুনঝুনু, সিকার, আলোয়ার-এ বিকেলের দিকে হালকা মেঘের সঞ্চার দেখতে পাওয়া যাচ্ছে। সেখানে ঠান্ডা হাওয়াও বইছে বিকেল নামলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বৃষ রাশির সোমবার অক্ষয়তৃতীয়ার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২০ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 19, 2026

মিথুন রাশির সোমবার অক্ষয়তৃতীয়ার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২০ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 19, 2026

কর্কট রাশির সোমবার অক্ষয়তৃতীয়ার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২০ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 19, 2026

সিংহ রাশির সোমবার অক্ষয়তৃতীয়ার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২০ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 19, 2026

কন্যা রাশির সোমবার অক্ষয়তৃতীয়ার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২০ এপ্রিল, ২০২৬

কন্যা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 19, 2026

তুলা রাশির সোমবার অক্ষয়তৃতীয়ার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২০ এপ্রিল, ২০২৬

তুলা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 19, 2026