মাত্র ৪৮ ঘণ্টা আগেই খিচুড়ি জাতীয় খাবার কিনা তা নিয়ে আলোড়ন পড়েছিল গোটা দেশে। অবশ্য সে ধন্ধ মিটিয়ে মন্ত্রী জানিয়েছিলেন জাতীয় খাবার নয়, বিশ্বের দরবারে ভারতীয় খাবারকে তুলে ধরতে খিচুড়িকেই প্রতিনিধি বেছেছে কেন্দ্র। খিচুড়ি রান্নার রেকর্ডও চাইছেন তাঁরা। সেকথা মাথায় রেখেই ৯১৮ কেজি খিচুড়ি রান্না করা হল দিল্লির ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া ২০১৭ উৎসবে। যার স্বাদে আহামরি বৈচিত্র্য আনতে তরকা দেন বাবা রামদেব।
গত ৩ নভেম্বর খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রক আয়োজিত ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া ২০১৭ উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরদিন শনিবার যে পেল্লাই সাইজের কড়াইতে খিচুড়ি রান্না হল সেটির ব্যাস ৭ ফুট এবং সেটিতে ১ হাজার লিটার জল ধরে। এই খিচুড়ি যজ্ঞের মূল পুরোহিত অর্থাৎ রাঁধুনি ছিলেন প্রসিদ্ধ শেফ সঞ্জীব কাপুর। চাল, মুগ ডাল, নটে শাক, জোয়ার, বাজরা, ঘি এবং ভারতীয় মশলা সমৃদ্ধ এই খিচুড়ি খাওয়ানো হবে ৬০ হাজার অনাথ শিশুকে। শুধু তাই নয়, এটির রেসিপি পাঠানো হবে বিদেশমন্ত্রকের শীর্ষকর্তাদেরও। খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী হরসিমরত কউর বাদল জানান, খিচুড়ি ভারতের এমন একটি জনপ্রিয় ও পুষ্টিকর খাদ্য যেটি ধনী-দরিদ্র, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ভারতবাসী খেয়ে থাকেন। রসনা তৃপ্তিতেও এর জুড়ি মেলা ভার।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…
ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…
ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…
এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…