National

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা ঘটল তা রীতিমত চমকে দেওয়ার মত।

একটি মেডিক্যাল কলেজে পড়ানো শেষ করে এক অধ্যাপক ছাত্রছাত্রীদের সঙ্গে ক্লাসের পোডিয়ামে দাঁড়িয়েই কথা বলছিলেন। সেখান থেকেই তিনি জানান ওই ক্লাসের ছাত্রছাত্রীদের থেকে পাওয়া ভালবাসার কথা। সেই সঙ্গে জানান ওই ক্লাসের এক অন্যতম উল্লেখযোগ্য ছাত্রীকে তিনি প্রেম নিবেদন করতে চান।

এক ছাত্রীকে তিনি আই লাভ ইউ বলেন বলেও অভিযোগ। বিষয়টি ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি কলেজের প্রিন্সিপাল পর্যন্ত পৌঁছয়। ওই অধ্যাপক দাবি করেন, তাঁকেই বরং ওই ছাত্রী একসময় প্রেম নিবেদন করেছিলেন।

তারই প্রত্যুত্তরে তিনি ক্লাসে প্রেম নিবেদন করেন। যদিও সেই ছাত্রী বিষয়টি মানতে চাননি। তিনি ওই অধ্যাপককে প্রেম নিবেদনের বিষয়টি অস্বীকার করেন।

এর পর যখন ওই অধ্যাপক কলেজ থেকে বেরিয়ে যাওয়ার জন্য গাড়ির দিকে এগিয়ে যান তখন ওই ছাত্রী তাঁর সহপাঠীদের নিয়ে তাঁর ওপর চড়াও হন বলে অভিযোগ। ঘিরে ধরা হয় ওই অধ্যাপককে।

এমনকি জুতো হাতে তুলে নিয়ে সেই জুতো দিয়ে ওই অধ্যাপককে আঘাতও করেন ওই ছাত্রী। অন্য ছাত্রছাত্রীরাও সেখানে উপস্থিত ছিলেন। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের টুমকুরের শ্রী সিদ্ধার্থ মেডিক্যাল কলেজে।

এমন ঘটনা সামনে আসার পর কর্ণাটক জুড়েই সংবাদমাধ্যমে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। একজন অধ্যাপকের ক্লাসের মধ্যে এক ছাত্রীর ক্ষেত্রে এমন প্রেম নিবেদন অনেকেই মেনে নিতে পারছেন না। বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।

News Desk

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কর্কট রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026