National

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে বহু মানুষের চোখে সত্যিকারের হিরো।

নদী যে রয়েছে সেটা স্থানীয়দের জানা ছিল। কিন্তু যদি কেউ সেটি সম্বন্ধে না জানেন তাহলে কেবল নদীটির দিকে তাকালে তাঁর পক্ষে এটা বোঝা মুশকিল যে ওটা একটা নদী।

নদীর জল দেখতে পাওয়া যাচ্ছিল না। পাঁকে ভরে গিয়েছিল। যে জল ছিল তার ওপর পানা পড়ে সবুজ হয়ে গিয়েছিল। নদী না নর্দমা বোঝা দায়! নদীর ওপর নর্দমার মত ফেলা আবর্জনার স্তূপ। প্লাস্টিকে ভরে আছে চারধার।

এ নদীর ঘাট রয়েছে। কিন্তু নদীতে নামার উপায় নেই। নদীটাই তো হারিয়ে গেছে! সেই নদীকে আবর্জনা মুক্ত করে তার টলটলে জল ফিরিয়ে দিতে কোনও প্রশাসন, পুরসভা নয়, এগিয়ে আসেন এক ২০ বছরের তরুণ।

প্রথমে নদী পরিস্কারের জন্য পাশে পান তাঁর কয়েকজন বন্ধুকেও। কিন্তু কিছু সময়ের মধ্যেই বিট্টু নামে ওই তরুণ বুঝতে পারেন তাঁর বন্ধুদের তিনি একাজে আর পাশে পাবেন না।

অগত্যা একলা চলো রে মন্ত্রে তিনি একাই নদী পরিস্কার শুরু করে দেন। নেমে পরেন জঞ্জালে ভরা নদীতে। তারপর সাধারণ কিছু কোদাল, বেলচা নিয়ে তিনি শুরু করে দেন দিনরাত এক করে নদী সাফাইয়ের কাজ।

মধ্যপ্রদেশের বিওরা-র বাসিন্দা বিট্টুর একক প্রচেষ্টায় অজনার নদী ফিরে পায় তার পুরনো চেহারা। জঞ্জাল মুক্ত এক টলটলে জলের নদী সহ তার আশপাশের চেহারাই বদলে যায়। শহরের গা দিয়ে ফের একটি নদী বয়ে যেতে দেখেন স্থানীয়রা।

বিট্টুর এই একক প্রচেষ্টায় নদীর রূপ ফেরানোর কাহিনি তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন। পরে এই কাহিনি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন শিল্পপতি আনন্দ মহিন্দ্রা।

বিট্টুর কাহিনি জানার পর তাঁর প্রশংসায় পঞ্চমুখ সকলেই। অনেকের মতে, এক তরুণ একার চেষ্টায় যদি এটা করে দেখাতে পারেন, তাহলে দেশের সকলে যদি পরিচ্ছন্ন এক ভারত গড়ার চেষ্টায় ব্রতী হন তাহলে দেশের চেহারাই বদলে যাবে।

News Desk

ধনু রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মকর রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কুম্ভ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026