National

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন তাতে সকলেই তাঁর প্রশংসায় পঞ্চমুখ।

কয়েকদিন আগের কথা। চৈত্র নবরাত্রির অষ্টমী তিথিতে সকালে টাকার দরকার পড়ে এক মহিলার। তিনি তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে ব্যাঙ্কে হাজির হন। কিন্তু গিয়ে দেখেন ব্যাঙ্ক ওইদিন বন্ধ রয়েছে। কিন্তু টাকা তো দরকার। তাহলে কি করা যায়?

ওই মহিলা স্থির করেন এটিএম থেকেই টাকা তুলবেন। এটিএম-এ হাজির হয়ে তিনি প্রথমে ব্যাল্যান্স চেক করে দেখেন। আর সেটা করতে গিয়েই নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেননা তিনি।

মহিলা দেখেন তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্যাল্যান্স রয়েছে ৯ কোটি ৯৯ লক্ষ ৪৯ হাজার ৫৮৮ টাকা! যা প্রায় ১০ কোটির সমান। ১০ কোটি টাকা তাঁর অ্যাকাউন্টে! তিনি বিশ্বাস করতে না পেরে অন্য একটি এটিএম-এ গিয়ে ফের ব্যাল্যান্স খতিয়ে দেখেন। কিন্তু সেখানেও একই ব্যাল্যান্স দেখায়।

টাকার তাঁর খুবই দরকার ছিল। কিন্তু এক টাকাও না তুলে তিনি বাড়ি ফিরে আসেন। বাড়ি ফিরে মহিলা বাড়ির সকলকে বিষয়টি জানান। এটাও স্পষ্ট করে বলে দেন কেউ যেন এখন ওই অ্যাকাউন্ট থেকে টাকা তোলার চেষ্টা মাথায় না আনেন।

ওই টাকা তাঁর নয়। তাই তিনি তাতে হাতও দেবেন না। এমনকি বিষয়টির যতক্ষণ না নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ ওই অ্যাকাউন্ট থেকে কোনও টাকাই তোলা হবেনা।

বিষয়টি ব্যাঙ্ক জানার পর সেটাকে যান্ত্রিক ত্রুটি বলেই মনে করছে। যে ভুল হয়েছে তা ঠিক করে নেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপও করে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক।

তবে মহিলা যে ওই বিপুল অঙ্কের টাকা অ্যাকাউন্টে দেখেও তা তোলার চেষ্টা করেননি তা জেনে আপ্লুত সকলেই। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মইনপুরী জেলার দেবগঞ্জ গ্রামে।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

সিংহ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026