National

রাতে ১ ঘণ্টার জন্য অন্ধকার হয়ে যেতে চলেছে ইন্ডিয়া গেট

নয়াদিল্লির ইন্ডিয়া গেট দেশের এক অন্যতম প্রতীক। বেড়াতে গেলে ইন্ডিয়া গেট অবশ্যই দেখেন সকলে। সেই ইন্ডিয়া গেট এদিন ১ ঘণ্টার জন্য অন্ধকার হয়ে যেতে চলেছে।

ইন্ডিয়া গেট না দেখলে দিল্লি ভ্রমণ কার্যত অসম্পূর্ণ থেকে যায়। সেই ইন্ডিয়া গেটে সন্ধে নামলে জ্বলে ওঠে অপরূপ আলো। যে আলোর ছোঁয়ায় ইন্ডিয়া গেট আরও সুন্দর হয়ে ওঠে।

ইন্ডিয়া গেটে সন্ধে নামলে আলোর ব্যবস্থা বহুদিন ধরেই রয়েছে। সন্ধে নামলেই ইন্ডিয়া গেটকে আলোকময় রূপে দেখেই সকলে অভ্যস্ত। যা শনিবার রাতে ১ ঘণ্টার জন্য বদলে যাবে।

রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ইন্ডিয়া গেট ডুবে যেতে চলেছে অন্ধকারে। কোনও আলো সেখানে জ্বলবে না। ফলে তাকে ভাল করে দেখারও উপায় থাকবেনা। কিন্তু কেন ১ ঘণ্টার জন্য অন্ধকারে মুখ ঢাকবে ইন্ডিয়া গেট? এর পিছনে রয়েছে একটি বিশেষ কারণ।

২০০৭ সাল থেকে বিশ্বজুড়ে শুরু হয়েছে আর্থ আওয়ার। একটি ঘণ্টা পৃথিবীর জন্য। এই ১ ঘণ্টায় যেখানে আলো বাধ্যতামূলক নয়, সেখানে আলো নেভাতে অনুরোধ করা হয় সকলকে।

পরিবেশের স্থিতিশীলতা এবং জলবায়ু পরিবর্তনের বিষয়ে মানুষকে সচেতন করে তোলা এই উদ্যোগের মূল উদ্দেশ্য। ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড এই উদ্যোগের সূচনা করেছিল ২০০৭ সালে। যে উদ্যোগ এবার তার ২০ বছর পালন করতে চলেছে।

সাধারণ মানুষকেও এই ১ ঘণ্টা আলো নিভিয়ে এই উদ্যোগের উদযাপনে আহ্বান জানানো হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তেই এই ১ ঘণ্টা অপ্রয়োজনীয় আলো নিভিয়ে রাখা পালিত হয় প্রতিবছর। পৃথিবীকে ১ ঘণ্টা দেওয়া, এটাই এবারের থিম। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026