ফাইল : মুন্দ্রা বন্দরে এলপিজিবাহী জাহাজ শিবালিক, ছবি - আইএএনএস
বিশ্বের জলপথ বাণিজ্যের একটা বড় অংশ হরমুজ প্রণালী দিয়ে হয়ে থাকে। ভারতে যত এলপিজি আসে তার সিংহভাগই আসে হরমুজ প্রণালী পার করে। যে জলপথে এখন আর ইচ্ছামত যাতায়াত সম্ভব হচ্ছেনা কোনও জাহাজের পক্ষে। কারণ ইরান।
পশ্চিম এশিয়ার পরিস্থিতিকে সামনে রেখে ইরান এই বাণিজ্যপথে নিষেধাজ্ঞা জারি করে বসে আছে। তারা সবুজ সংকেত না দিলে ওই জলপথ পার করতে পারবেনা কোনও জাহাজ। সেই তালিকায় ভারতীয় জাহাজগুলিও পড়ছে।
ইরানের সঙ্গে কথা বলার পর ভারতের এখনও পর্যন্ত ৪টি জাহাজ হরমুজ পার করতে পেরেছে। ইরান সেগুলিকে যেতে দিয়েছে। প্রতিটিই এলপিজি ভর্তি। এমন ভারতীয় ২০টি জাহাজ এখনও হরমুজ পার করার অপেক্ষায় ঠায় দাঁড়িয়ে আছে।
কি হবে ওই জাহাজগুলির? সেগুলিকে হরমুজ পার করানো নিয়ে ভারত সরকার কি করছে? বিরোধীদের সর্বদলীয় বৈঠকে বিষয়টি উত্থাপিত হওয়ার পর কেন্দ্রের তরফে এদিন বিরোধীদের আশ্বাস দেওয়া হয়েছে হরমুজ পার করা নিয়ে।
বিরোধীদের সরকারের তরফে উত্তর দেওয়া হয় যে আরও জাহাজ হরমুজ দিয়ে আনা হচ্ছে। তাই চিন্তার কারণ নেই। এর আগে দেশে পর্যাপ্ত এলপিজি আছে বলে বারবার সরকার দেশবাসীকে আশ্বস্ত করার চেষ্টা করেছে।
রান্নার গ্যাস নিয়ে আতঙ্কিত না হতেও পরামর্শ দেওয়া হয়েছে দেশবাসীকে। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু পরে জানান, এই সময় পশ্চিম এশিয়ার সমস্যায় বিরোধী দলগুলিও সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…