National

অন্য দেশের স্কুলে মিড ডে মিল সচল রাখতে বিপুল পরিমাণ চাল পাঠাল ভারত

দেশে মিড ডে মিল তো চলছেই। ভিন দেশে মিড ডে মিল প্রকল্প যাতে সচল থাকে সেদিকে নজর রেখে সে দেশে চাল পাঠাল ভারত।

ভারত জুড়ে মিড ডে মিল প্রকল্প বহু শিশুর পেট ভরাচ্ছে। পঠনপাঠনের সঙ্গে পুষ্টির প্রয়োজন কিছুটা হলেও মেটাচ্ছে প্রাত্যহিক মিড ডে মিল। বিভিন্ন স্কুলে মিড ডে মিল চলছে দেশজুড়ে।

ভারতে মিড ডে মিল যেমন চলছে তেমন যদি অন্য দেশে মিড ডে মিল প্রকল্প থাকে তাহলে সে প্রকল্পের প্রতিও দায়বদ্ধতা দেখাল ভারত সরকার। পশ্চিম আফ্রিকার একটি দেশ সিয়েরা লিওন। সে দেশেও চালু হয়েছে মিড ডে মিল প্রকল্প।

সেই প্রকল্প যাতে সিয়েরা লিওন চালিয়ে যেতে পারে, যাতে তা পরিচালনে সমস্যা না হয় সেজন্য ভারত সেখানে চাল পাঠাল। সিয়েরা লিওনের স্কুলগুলিতে মিড ডে মিল প্রকল্পের জন্য ১ হাজার মেট্রিক টন চাল পাঠাল ভারত। ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল তাঁর এক্স হ্যান্ডলে একথা জানিয়েছেন।

প্রসঙ্গত গত বছর মার্চ মাসে ভারত ও সিয়েরা লিওনের মধ্যে একটি দ্বিপাক্ষিক আলোচনা হয়েছিল। যেখানে ২ দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য, ওষুধপত্র এবং শিক্ষাক্ষেত্রে দ্বিপাক্ষিক আদানপ্রদানের বিষয়ে আলোচনা হয়েছিল।

এই দেশগুলির সঙ্গে সম্পর্ক উন্নত করতে ভারতের তরফ থেকে যথেষ্ট উৎসাহ দেখানো হয়েছে। সিয়েরা লিওনের উন্নয়নের ক্ষেত্রে, প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রে এবং শক্তি উৎপাদনের ক্ষেত্রে ভারত অগ্রণী ভূমিকা নিয়েছে। এমনকি ২ দেশ একে অপরকে প্রতিরক্ষা এবং মহাকাশ বিজ্ঞানেও সাহায্যের বিষয়ে বন্ধুত্বপূর্ণ উদ্যোগের কথা জানায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026