টানা বৃষ্টিতে এখনও বিপর্যস্ত চেন্নাই। অবিরাম বৃষ্টি চলায় অবস্থার উন্নতি তো হচ্ছেই না, বরং আরও জটিল আকার নিচ্ছে শহরের দুর্দশা। ভারী বর্ষণের জেরে সমস্ত স্কুল, কলেজ ও অফিস বন্ধ রাখা হয়েছে। শহরের সাবওয়েগুলিতে যানচলাচল বন্ধ। বেশকিছু গুরুত্বপূর্ণ রাস্তা এখনও জলের তলায়। গত ২৪ ঘণ্টায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২টি শিশুর মৃত্যু হয়েছে।
বন্যা পরিস্থিতির জেরে রেল পরিষেবাও বন্ধ রয়েছে। শুধুমাত্র বিমান চলাচল কিছুটা স্বাভাবিক। নিচু এলাকাগুলিতে জলস্তর বেড়েই চলেছে। শুধু চেন্নাই বলেই নয়, বৃষ্টিতে বিপর্যস্ত তামিলনাড়ুর একটা বড় অংশ। চাষ আবাদ লাটে উঠেছে। ফসল মাঠেই নষ্ট হচ্ছে। সেই সঙ্গে দেখা দিয়েছে পানীয় জলের সঙ্কট।
উত্তরপূর্ব মৌসুমি বায়ু সক্রিয় থাকার জন্য এখনও ২ দিন চেন্নাইসহ আশপাশের অঞ্চলে ভারী বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পরিস্থিতি পর্যালোচনায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পালানিস্বামী এদিন একটি উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক করেন।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…