National

এক যুবকের ১২০০ টাকা বাঁচিয়ে দিল ধুরন্ধর ২

তাঁর ১ হাজার ২০০ টাকা বেঁচে গেছে। আর তা হয়েছে ধুরন্ধর ২-এর জন্য। একথা নিজেই খোলাখুলি জানালেন এক ব্যক্তি। সমাজ মাধ্যমে বিষয়টি স্পষ্ট করেন তিনি।

বৈষ্ণোদেবী যাত্রার জন্য তিনি যখন পৌঁছলেন তখন যাত্রা বন্ধ হয়ে গেছে। তখনকার মত যাত্রা বন্ধ। ফের পরদিন ভোরে যাত্রা শুরু হবে। যেখান থেকে বৈষ্ণোদেবী যাত্রা শুরু হয় সেখানে পৌঁছে রাতে যখন তিনি জানতে পারলেন যে যাত্রা আপাতত বন্ধ তখন তাঁর হোটেলে রাত কাটানো ছাড়া আর কোনও উপায় খোলা ছিলনা।

খোঁজ নিয়ে জানতে পারেন সেখানে যে হোটেলগুলি রয়েছে সেখানে একরাতের ভাড়া পড়ে যাবে দেড় হাজার টাকা। এটাই সবচেয়ে কম হোটেল ভাড়া।

এটা জানার পর তিনি স্থির করেন কোনও হোটেলে তিনি রাত কাটাবেন না। তিনি সোজা হাজির হন একটি সিনেমা হলে। সেখানে ৩০০ টাকা খরচ করে টিকিট কাটেন নাইট শোয়ের। যেখানে ধুরন্ধর ২ দেখানো হচ্ছিল। সিনেমাটি ৩ ঘণ্টা ৪৯ মিনিটের। হলে ঢুকে সিনেমা দেখতে শুরু করলে ৪ ঘণ্টা কেটে যাবে।

ওই যুবক সমাজ মাধ্যমে জানিয়েছেন, তিনি স্থির করেন সিনেমা শেষ হওয়ার পর তিনি রাত ৩টেয় সোজা লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়বেন। যাত্রা কার্ড সংগ্রহ করবেন। তারপর যাত্রা করবেন বৈষ্ণোদেবী দর্শনে।

মাঝে রাতটা হোটেলে না কাটিয়ে তাঁর বেশ আরামেই সিনেমা হলে কেটে যাবে। একটা সিনেমাও দেখা হয়ে যাবে। আর বেঁচে যাবে ১২০০ টাকা।

কারণ সবচেয়ে কম খরচেও হোটেলে থাকতে গেলে তাঁকে ১ হাজার ৫০০ টাকা দিতে হত। সেখানে ৩০০ টাকার সিনেমার টিকিট তাঁর ১২০০ টাকা বাঁচিয়ে দিল।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *