National

বাড়ির ছাদে স্ট্যাচু অফ লিবার্টি, পর্যটক আকর্ষণ হয়ে গেল এক সাধারণ পাড়া

আমেরিকার স্ট্যাচু অফ লিবার্টি স্বাধীনতা ও আশার প্রতীক। সেই স্ট্যাচু অফ লিবার্টি যদি কেউ ছাদে বানিয়ে ফেলেন তাহলে তো তা দেখতে ভিড় জমবেই।

আমেরিকার নিউ ইয়র্কের প্রধান আকর্ষণটাই বোধহয় স্ট্যাচু অফ লিবার্টি। ১৮৮৪ সালে ফ্রান্স আমেরিকাকে এই আশ্চর্য ভাস্কর্য উপহার হিসাবে দিয়েছিল। যা আমেরিকার এক অন্যতম প্রতীক হয়ে থেকে গেছে।

সারা পৃথিবী থেকে মানুষ আজও স্ট্যাচু অফ লিবার্টি দেখার জন্য হাজির হন। সেই স্ট্যাচু অফ লিবার্টি যদি ভারতের কোনও শহরের এক সাধারণ পাড়ার বাসিন্দা কোনও পরিবারের বাড়ির ছাদে জায়গা পায় তাহলে তা তো নজর কাড়বেই।

এই সাধারণ পাড়া এখন তাই অসাধারণ হয়ে উঠেছে। আশপাশ থেকে নয়, দূর দূর থেকে মানুষ ট্রেনে, বাসে, গাড়িতে এসে হাজির হচ্ছেন এই পাড়ায়। শুধু বাড়ির ছাদে স্ট্যাচু অফ লিবার্টি দেখবেন বলে।

পঞ্জাবের জলন্ধর শহরের বাসিন্দা গুরজিৎ সিং মাথারু অনেক বছর ধরেই প্রবাসী। তিনি নিউ ইয়র্ক শহরে থাকেন। প্রতিবছর জলন্ধরে আসেন একবার করে। কিছুদিন থেকে ফের ফিরে যান নিউ ইয়র্ক।

নিউ ইয়র্ক শহরে থাকার সময় তিনি অনেকবারই স্ট্যাচু অফ লিবার্টি দেখার সুযোগ পেয়েছেন। যা দেখে তাঁর মাথায় আসে এটা যদি তাঁর বাড়িতেও বানানো যায় তাহলে বেশ হয়।

সেই ভাবনা থেকেই শুরু হয় স্ট্যাচু অফ লিবার্টি-র ছোট সংস্করণের কাজ। জলন্ধরের জনবহুল ঘিঞ্জি এলাকায় তাঁর বাড়ির ছাদে গুরজিৎ সিং মাথারু এই স্ট্যাচু অফ লিবার্টি তৈরিও করে ফেলেছেন।

জলন্ধরে স্ট্যাচু অফ লিবার্টি যে দেখা যাবে তা ভাবতেও পারেননি সেখানকার বাসিন্দারা। সমাজ মাধ্যমে এই স্ট্যাচু অফ লিবার্টি-র ক্ষুদ্র সংস্করণ আলোড়ন ফেলে দিয়েছে।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026