National

রাতের ঘুম কেড়েছিল কয়েকটা শব্দ, ভয়ে স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী

সমাজ মাধ্যমের পাতায় অনেক কিছুই তো লেখা থাকে। স্ত্রীর পাতায় কয়েকটা শব্দ পড়ে ফেলেন স্বামী। ভয় পেয়ে স্ত্রীকে তাঁর প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী।

স্ত্রীর সঙ্গে তাঁর মাঝে মাঝেই ঝগড়া হত। তাঁর সন্দেহ ছিল স্ত্রীর সঙ্গে অন্য কারও অবৈধ সম্পর্ক রয়েছে। সেটা নিয়েই অশান্তি লেগে থাকত। তাঁদের একটি ৬ মাসের সন্তান রয়েছে। ওই ব্যক্তির অভিযোগ, সন্তানকেও যত্ন করতেননা তাঁর স্ত্রী।

একদিন তিনি স্ত্রীর মোবাইল কেড়ে নিয়ে তাঁর সমাজ মাধ্যমের পাতার কথোপকথন পড়তে থাকেন। সেখানে তিনি কয়েকটি শব্দ লেখা দেখতে পান।

ওই ব্যক্তির দাবি তাতে লেখা ছিল সিমেন্ট ও ড্রাম। এটা পড়ার পর ঝগড়াঝাঁটি ভুলে তিনি ভয়ে সিঁটিয়ে যান। তাঁর ধারনা হয় এই কটা শব্দের মধ্যে আদপে লুকিয়ে আছে তাঁকে শেষ করে দেওয়ার পরিকল্পনা। তিনি আর ঝুঁকি নেননি। পুলিশকেও সব জানান।

পুলিশ মধ্যস্থতার চেষ্টা করলে ওই মহিলা সাফ জানান তিনি তাঁর প্রেমিকের সঙ্গেই থাকতে চান। এটা শোনার পর আর বাধা দেওয়ার চেষ্টা করেননি উত্তরপ্রদেশের বুলন্দশহরের বাসিন্দা ওই ব্যক্তি। তিনি স্ত্রীর প্রেমিককে ডেকে পাঠিয়ে তাঁর হাতে স্ত্রীকে তুলে দেন।

ওই ব্যক্তির দাবি, তাঁর স্ত্রী এর আগেও বাড়ি ছেড়ে গিয়ে তাঁর প্রেমিকের সঙ্গে মাসখানেক কাটিয়ে এসেছিলেন। তখনও তাঁদের মধ্যে ঝগড়া হয় বিষয়টি নিয়ে। এমনকি বাড়ির কোনও কাজও তাঁর স্ত্রী করতেননা বলে অভিযোগ ওই ব্যক্তির।

তবে সমাজ মাধ্যমে ওই লেখা পড়ার পর আর ঝুঁকি নেননি তিনি। কোনও ঝগড়া না বাড়িয়ে স্ত্রীকে প্রেমিকের সঙ্গে যেতে দেন। খবরটি নানা সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বহু মানুষই বিষয়টি জানতে পারেন।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *