National

ডিমের গায়ে দেওয়া থাকবে এক্সপায়ারি ডেট, দেশের একাংশে ১ এপ্রিল থেকে চালু হচ্ছে নিয়ম

প্যাকেটবন্দি কোনও খাদ্যবস্তু কিনলে তার গায়ে এক্সপায়ারি ডেট দেওয়া থাকে। কিন্তু ডিমের গায়ে থাকেনা। এবার দেশের একাংশে ডিমের গায়ে লেখা থাকবে এক্সপায়ারি ডেট।

যে কোনও প্যাকেটবন্দি খাদ্যবস্তুই খাবার যোগ্য একটা সময় পর্যন্ত থাকে। একটা সময় তা নষ্ট হয়। কবে পর্যন্ত গ্রাহক তা খেতে পারবেন তা ওই প্যাকেটের গায়ে লেখা থাকে। যা দেখেই গ্রাহক জিনিসটি কেনেন।

ডিমও সারাজীবন ভাল থাকেনা। একটা সময় পর তাতেও পচন ধরে। তা নষ্ট হয়ে যায়। কিন্তু সেটা ডিমের উপরটা দেখে অনেকের পক্ষেই বোঝা সম্ভব হয়না। এটাও বোঝা যায়না ডিম কেনার পর তা কতদিন ভাল থাকবে।

অনেকে একসঙ্গে অনেকগুলি ডিম কিনে নেন বেশ কিছুদিন ধরে চালানোর জন্য। কিন্তু ওই সময়কাল পর্যন্ত কি সব ডিম ঠিক থাকবে? সেটা জানার উপায় থাকেনা।

এবার উত্তরপ্রদেশ সরকার গ্রাহকদের ডিম নিয়ে নিশ্চিন্ত করতে একটি নিয়ম চালু করছে। আগামী ১ এপ্রিল থেকে উত্তরপ্রদেশে বিক্রি হওয়া প্রতিটি ডিমের গায়ে তার এক্সপায়ারি ডেট বা নষ্ট কবে হবে তা লেখা থাকবে।

১ এপ্রিল থেকে ওই রাজ্যে যত ডিম বিক্রি হবে তার প্রতিটির গায়ে এক্সপায়ারি ডেট লেখা থাকা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। প্রতিটি ডিম এবং ডিম যে কার্টুনে আসছে তার গায়ে এই তারিখ লেখা থাকতে হবে।

যদি তা না হয় তাহলে সে ডিম নষ্ট করে দেওয়া হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে। প্রসঙ্গত মুরগি ডিম পাড়ার পর সেই ডিম ৩০ ডিগ্রি তাপমাত্রায় ১৪ দিনের মত ভাল থাকে। সেটাই কোল্ড স্টোরেজে নির্দিষ্ট তাপমাত্রায় রাখলে আরও বেশি সময় ভাল থাকে।

কিন্তু উত্তরপ্রদেশে ডিম রাখার মত কোল্ড স্টোরেজের অভাব রয়েছে। মাত্র ২টি এমন কোল্ড স্টোরেজ রয়েছে। টাইমস অফ ইন্ডিয়া সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হওয়ার পর অনেক সংবাদমাধ্যমেই খবরটি প্রকাশিত হয়।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *