National

কলকাতায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি, অন্যত্র টর্নেডোয় উড়ল শতাধিক বাড়ি, পুকুরে পড়ল অটো

কলকাতা সহ পশ্চিমবঙ্গের সর্বত্রেই রবিবার ঝড়বৃষ্টির পূর্বাভাস ছিল। কোথাও বেশি তো কোথাও কম। অন্যত্র আবার হল টর্নেডো। ১০০-র ওপর বাড়ির ক্ষতি।

কলকাতা সহ রাজ্যের সব জেলাতেই রবিবার ঝড়বৃষ্টির কথা ছিল। ঝড় বা ঝোড়ো হাওয়ার দাপটের সঙ্গে বিকেল সন্ধেয় কোথাও কোথাও বৃষ্টি হয়েছে। কিন্তু এদিন টর্নেডোও হানা দিয়েছে।

রাজ্যের সীমানা লাগোয়া ওড়িশার ময়ূরভঞ্জ জেলার বেশ কিছু জায়গায় তাণ্ডব চালায় এই টর্নেডো। টর্নেডো ভারতে বড় একটা দেখা যায়না। কিন্তু এদিন দেখা গেছে। জমি থেকে আকাশ পর্যন্ত ধুলো ঝড়ের ঘূর্ণি পাক খেতে খেতে এগিয়ে গেছে।

যেখান যেখান দিয়ে গেছে সেখানে তার গ্রাসে যে বাড়িঘর পড়েছে তার বড় ক্ষতি করেছে। কিয়া নামে একটি গ্রামে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এই টর্নেডোয়। ২ জন মানুষের প্রাণও কেড়ে নিয়েছে এই দানবাকৃতি ঝড়।

রবিবার বিকেল ৪টে নাগাদ এই টর্নেডো হানা দেয়। জমি থেকে আকাশ পর্যন্ত পাক খেতে থাকা দানব ধুলোর ঝড় যেখান যেখান দিয়ে গেছে সেখানে গাছ থেকে বিদ্যুতের খুঁটি উপড়ে ফেলে দিয়েছে। রাস্তা থেকে ধাক্কা দিয়ে অনেক বড় গাড়িকে দূরে সরিয়ে দিয়েছে।

একটি অটোকে শূন্যে তুলে নিয়ে আছড়ে ফেলেছে দূরের একটি পুকুরে। অনেক বাইকেরও একই হাল করেছে এই ঝড়। বহু বাড়ির চাল উড়ে গেছে। বাড়ির ক্ষতি হয়েছে।

প্রায় আধঘণ্টা ধরে তাণ্ডব চালানোর পর থামে এই টর্নেডো। তবে তারমধ্যেই অনেকগুলি গ্রামের বেহাল দশা করে ছেড়েছে। প্রায় ১৭ জন এই টর্নেডোর কারণে আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *