National

তরুণীর অন্তর্বাস চুরি করছিল এক যুবক, ধরা পড়তে জানাল কারণ

এক তরুণীর কেবল অন্তর্বাস চুরি যাচ্ছিল। বাইরে শুকোতে দিলে তা আর থাকছে না। অবশেষে পাকড়াও হল এক যুবক। ধরা পড়তেই কারণ জানাল সে।

কাপড় কাচার পর তা শুকোতে দিতেই হয়। এক তরুণী বাড়ির সামনে তাঁর কাচা পোশাক শুকোতে দেন। কিছুদিন আগে থেকে তিনি লক্ষ্য করেন তাঁর অন্য পোশাকগুলি থাকছে। কেবল বেছে বেছে প্যান্টিগুলো ভ্যানিস হয়ে যাচ্ছে। কে নিচ্ছে তাঁর প্যান্টি?

কিছুতেই তার হদিশ না পেয়ে অগত্যা পরিবারের তরফে একটি সিসিটিভি লাগিয়ে দেওয়া হয়। যে ক্যামেরায় ওই শুকোতে দেওয়ার জায়গাটা পরিস্কার দেখা যাবে।

যে ওই তরুণীর প্যান্টি নিয়ে পালাচ্ছিল সে বোধহয় বিষয়টি জানতে পারেনি। ফলে সে ফের সকলের অলক্ষ্যে আসে তরুণীর প্যান্টি চুরি করতে। আর তখনই ক্যামেরায় ধরা পড়ে যায়।

ক্যামেরায় যে যুবককে দেখা যায় সে ওই এলাকারই বাসিন্দা। সে যে এমন কাণ্ড করছে তা দেখে তাজ্জব হয়ে যান তরুণী এবং তাঁর পরিবারের লোকজন। পুলিশে খবর যায়।

পুলিশ ওই যুবককে গ্রেফতার করে। পুলিশের জিজ্ঞাসাবাদের সময় ওই যুবক স্বীকারও করে নেয় যে সেই ওই প্যান্টিগুলি চুরি করছিল। সে আরও দাবি করে অনেকদিন ধরেই ওই তরুণীকে সে ভালবেসে ফেলেছে। কিন্তু তরুণীর দিক থেকে তেমন কোনও সাড়া ছিলনা।

একতরফা প্রেমে পাগল ওই যুবক ওই তরুণীর নামের ট্যাটুও করায় তার বুকে। আর তরুণীর প্যান্টি চুরি করতে থাকে। যুবক এটাও দাবি করেছে কোনও অসৎ উদ্দেশ্যে নয়, সে তরুণীর প্যান্টি চুরিও করে নেহাত প্রগাঢ় ভালবাসা থেকে। পুলিশি হেফাজতেই জায়গা হয়েছে যুবকের। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *