National

গ্যাংস্টারের বিয়ে হচ্ছিল, পুলিশ হাজির হতেই কনে নিলেন অদ্ভুত পদক্ষেপ

এক গ্যাংস্টারের ধুমধাম করে বিয়ে হচ্ছিল। মণ্ডপে বিয়ে চলছে এমন সময় সেখানে হাজির হয় পুলিশ। বরকে পুলিশ ধরতেই কনে নিলেন অদ্ভুত পদক্ষেপ।

বিয়েটা বেশ ধুমধাম করেই হচ্ছিল। যেমন বিয়ের দিনটা হয়। আত্মীয়, পরিজন, অতিথি ভর্তি। মণ্ডপে বিয়ে হচ্ছিল। এমন সময় বিয়ে বাড়ির সব আনন্দ গেল মুছে। মণ্ডপে হাজির হল পুলিশ। বিয়ের মাঝখান থেকেই বরকে গ্রেফতার করে তুলে নিয়ে যায় পুলিশ। সঙ্গে গ্রেফতার করে বরের ৫ সহযোগীকেও।

এদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। বর আকাশ ওরফে ভুরা এক কুখ্যাত গ্যাংস্টার। একটি অপরাধীদের গ্যাংয়ের মাথা সে। তার বিরুদ্ধে মানুষের জীবন কেড়ে নেওয়া থেকে অপহরণ সহ নানা ধরনের অভিযোগ রয়েছে। তাকে থানায় নিয়ে যাওয়ার পর অবশ্য যা ঘটে তার জন্য পুলিশ বোধহয় তৈরি ছিলনা।

বিয়ের মণ্ডপ থেকে বরকে তুলে আনে পুলিশ। বিয়ে অর্ধসমাপ্ত রেখেই। কনে তাঁর বিয়ের সাজেই এরপর হাজির হন থানায়। পুলিশকে অনুরোধ করেন আকাশকে যেন কিছুটা সময়ের জন্য তাঁরা ছেড়ে দেন।

বিয়ে অর্ধসমাপ্ত থাকলে তাঁর কি হবে! তাঁর কি দোষ! তিনি তো এসব কিছুই জানতেন না। তাই বিয়েটা অন্তত হয়ে যেতে দিক পুলিশ। পুলিশের তরফে অবশ্য স্পষ্ট না করে দেওয়া হয়।

এবার আরও একধাপ এগিয়ে কনে অনুরোধ করেন যদি পুলিশ আকাশকে নাই ছাড়তে চায় তাহলে লকআপের মধ্যেই অন্তত তাঁদের বিয়েটা হয়ে যেতে দিক। লকআপেই তাঁদের মন্ত্র পড়ে নিয়ম মেনে বাকি বিয়েটা সম্পূর্ণ করে নিতে দেওয়া হোক। যদিও সে অনুরোধেও সায় দেয়নি পুলিশ। ঘটনাটি ঘটেছে ভোপালে।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026