কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে পকোড়া, প্রতীকী ছবি
তাঁদের বিয়ে হয়েছে মাস চারেক হল। বিয়ের পর রংয়ের উৎসবকে সামনে রেখে পিতৃগৃহে কয়েকদিনের জন্য এসেছিলেন তরুণী স্ত্রী। উৎসব শেষ হওয়ার পর তাঁকে শ্বশুরবাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছিলেন তাঁর স্বামী।
স্বামীর সঙ্গে রওনা দেন ওই ১৮ বছরের তরুণী। শ্বশুরবাড়ি যেতে তাঁদের মাঝে একবার বাস পরিবর্তন করতে হয়। সেজন্য একটি বাস স্ট্যান্ডে নামেন তাঁরা। সেখানে কিছুক্ষণের অপেক্ষা। তারপর অন্য বাসে ফের যাত্রা।
সেই বাসে ২ জনে উঠেও বসেন। মাঝে অপেক্ষার সময় স্ত্রী রিমঝিম স্বামী প্রীতমকে জানান তাঁর খিদে পেয়েছে। বাস ছাড়তে দেরি আছে। তাই স্বামী নেমে যান বাস থেকে।
পকোড়া কিনতে যা সময় লাগে। তারপর বাসে ফিরে এসে তিনি দেখেন স্ত্রী সিটে নেই। বাসের অন্য যাত্রীদের জিজ্ঞাসা করতে তাঁরা জানান ওই তরুণীকে তাঁরা ফোনে কারও সঙ্গে কথা বলতে বলতে নেমে যেতে দেখেছেন।
স্ত্রীকে খুঁজতে প্রীতমও বাস থেকে নেমে পড়েন। কিন্তু আশপাশে তন্নতন্ন করে খুঁজেও রিমঝিমের দেখা পাননি। মোবাইলে ফোন করলে তা সুইচ অফ পান তিনি।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মোরাদাবাদের বিলারি বাস স্ট্যান্ডে। প্রীতমের বাড়ি আমরোহা জেলায়। রিমঝিম রামপুরের বাসিন্দা। ঘটনাটি যেহেতু মোরাদাবাদে ঘটেছে তাই মোরাদাবাদ থানায় স্ত্রীর নিখোঁজ হওয়ার কথা জানান প্রীতম। তিনি পুলিশকে এও জানিয়েছেন, তাঁর সন্দেহ তাঁর সদ্যবিবাহিতা স্ত্রী গ্রামের কোনও যুবকের সঙ্গে পালিয়ে গেছেন। পুলিশ ওই তরুণীর খোঁজ করছে।
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…