National

২৩ কিলোমিটার পথ প্রতিদিন ৪৭ কিলোমিটার ঘুরে যাতায়াত করেন এক মহিলা

গন্তব্যে তো আর কেউ দ্বিগুণ ঘুরে যান না। বরং যত কম পথ অতিক্রম করা যায় সেটাই খুঁজে দেখেন সকলে। এক মহিলা কিন্তু তার ঠিক উল্টো করেন।

যে কোনও গন্তব্যে যাওয়ার জন্য মানুষ সবচেয়ে ছোট রুট ব্যবহার করতে চান। বিশেষত যাঁরা গাড়িতে যাতায়াত করেন তাঁরা তো বটেই। কিন্তু এক মহিলা তা করেন না। আর তা তিনি নিজেই সমাজ মাধ্যমে জানিয়েছেন। সেটাও আবার একদিন নয়, প্রতিদিন।

২৩ কিলোমিটার দূরে গন্তব্যে পৌঁছনোর জন্য তিনি প্রতিদিন ৪৭ কিলোমিটার পথ অতিক্রম করেন। কার্যত দ্বিগুণ পথ অতিক্রম করেন। যেখানে মাত্র ২৩ কিলোমিটার অতিক্রম করলে পৌঁছনো যায়, সেখানে যাওয়ার জন্য কেন ওই মহিলা ৪৭ কিলোমিটার ঘুরে যান? খুব স্বাভাবিক প্রশ্ন। কৌতূহলও কাজ করে কারণ জানতে।

শ্রভিকা জৈন নামে ওই মহিলা বেঙ্গালুরুর বাসিন্দা। তিনি ২টি রুট আলাদা করে ন্যাভিগেশন ম্যাপ দিয়ে পরিস্কার করেছেন। যাতে দেখা যাচ্ছে একটিতে তাঁর গন্তব্য ২৩ কিলোমিটার দূরে। পাশে অন্য ছবিতে ওই একই জায়গা অনেক ঘুরে ৪৭ কিলোমিটার অতিক্রম করে পৌঁছতে হবে।

তিনি কিন্তু ২৩ কিলোমিটারের রাস্তায় যান না। কারণ একটাই। বেঙ্গালুরু শহর যে কারণেও বিখ্যাত। তা হল তার যানজট। ২৩ কিলোমিটারের রুটটিতে প্রতিদিন এতটাই যানজট হয় যে ওই মহিলা সেই পথে না গিয়ে গাড়ির তেল পুড়িয়ে অনেক ঘুরপথে দ্বিগুণ পথ অতিক্রম করে গন্তব্যে পৌঁছন।

প্রতিদিন একজন বেঙ্গালুরুর ট্রাফিক সমস্যা এড়াতে ও সময় বাঁচাতে এতটাও ঘুরপথে যাতায়াত করেন এটা জানার পরই বিষয়টি বিভিন্ন সংবাদমাধ্যমে জায়গা করে নেয়। যে কাহিনি বেঙ্গালুরুর বাস্তব চিত্র ও সেখানকার বাসিন্দাদের ভোগান্তির কথা তুলে ধরে।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026