কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে পরীক্ষার্থী, প্রতীকী ছবি
১৬ বছরের ছাত্রী। স্কুলের গণ্ডী পার করেনি। প্রাপ্তবয়স্কও নয়। তার যে পেটে ব্যথার কারণ এটাও হতে পারে সেটা চিকিৎসকেরাও বুঝতে পারেননি। পরীক্ষা চলছিল। কিশোরী পরীক্ষাও দেয়। পরীক্ষার পর সে তার মাকে জানায় তার পেটে ব্যথা করছে।
পেটে ব্যথা শুনে তাকে নিয়ে কাছের একটি হাসপাতালে যান মা। সেখানে প্রাথমিক পরীক্ষার পর কাছের একটি ডায়াগনস্টিক সেন্টারে তাকে পরীক্ষা করানোর পরামর্শ দেন চিকিৎসকেরা।
সেইমত মা মেয়েকে নিয়ে হাজির হন সেই ডায়াগনস্টিক সেন্টারে। সেখানে রোগীদের লাইন ছিল। ফলে মেয়েটিকে পরীক্ষা করতে ডাকতে সময় লাগছিল। এরমধ্যেই একবার বাথরুমে যেতে চায় ওই কিশোরী। বাথরুমে গিয়ে অনেকটা সময় কাটায় সে।
বাথরুমে যে কিশোরী অনেকক্ষণ কাটিয়েছে তা নজরে পড়ে ডায়াগনস্টিক সেন্টারের কর্মীদের। তাঁরা বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে দেখেন বাথরুমেই এক শিশুর জন্ম দিয়েছে ওই ১৬ বছরের কিশোরী।
দ্রুত পুলিশে খবর যায়। পুলিশ এসে মা ও শিশুকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে। অভিযোগ, মেয়েটি তার সন্তানকে বাথরুমের ডাস্টবিনে ফেলে পালানোর চেষ্টা করেছিল।
পুলিশ পুরো বিষয়টির তদন্ত করছে। কীভাবে ১৬ বছর বয়সী ওই কিশোরী সন্তানসম্ভবা হয়ে পড়ল তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার নগরকুর্নুল-এ।
তদন্তকারীরা মনে করছেন ওই কিশোরীই জানাতে পারবে কি হয়েছিল তার সঙ্গে। আপাতত তাকে জিজ্ঞাসা করেই পুরো বিষয়টি জানার চেষ্টা করছে পুলিশ।
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…