বঙ্গোপসাগরের তীরে বিশাখাপত্তনম শহর, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
সে সুনামি হোক বা সাইক্লোন, শহরকে রক্ষা করার কৌশল আগাম রপ্ত থাকা দরকার। তাহলে পরিস্থিতি তৈরি হলে সহজে তার মোকাবিলা করা সম্ভব। পরিবেশের স্থিতিস্থাপকতা ধরে রাখার উদ্যোগও জরুরি।
ক্রমশ যেভাবে জলবায়ুতে বদল আসছে তাতে বিশ্বজুড়ে অনেক শহরই লাগাতার নানা উদ্যোগের মধ্যে দিয়ে পরিবেশ রক্ষার কাজ চালিয়ে যাচ্ছে। এই উদ্যোগে জোরকদমে নিজেদের এগিয়ে নিয়ে যাচ্ছে ভারতের সমুদ্র শহর বিশাখাপত্তনম। যাকে অনেকে ভাইজাগ নামেও চেনেন।
এই শহর এবার অর্জন করল ব্লুমবার্গ ফিলানথ্রপিজ ২০২৫-২৬ সম্মান। যা বিশ্বের মাত্র ২৪টি শহর অর্জন করেছে। তার একটি হয়েছে ভারতের এই সমুদ্র শহর।
ভারতের বিশাখাপত্তনমের সঙ্গে এই সম্মান অর্জন করেছে রিও ডি জেনিরো, টরেন্টো, বার্সিলোনা, কেপটাউন, বুদাপেস্ট-এর মত বিখ্যাত শহরগুলি। অন্তত এই সম্মানের হাত ধরে এদের সঙ্গে এক সারিতে জায়গা করে নিয়েছে বিশাখাপত্তনম। বিশ্বের ৬৩০টি শহরের মধ্যে থেকে বাছাই শুরু হয়। অবশেষে এই বছর এই সম্মান অর্জন করে ২৪টি শহর। তার একটি ভারতের বিশাখাপত্তনম।
সুন্দর করে সাজানো এই শহরের পুরসভা এই পরিবেশ স্থিতিস্থাপকতা রক্ষার উদ্যোগ শুরু করেছিল। শহরের সাধারণ মানুষকে একসঙ্গে করে এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে থাকে পুরসভা। সঙ্গে কাজে লাগানো হয় নানা আধুনিক প্রযুক্তি।
সব মিলিয়ে বিশাখাপত্তনম বিশ্বের দরবারে ভারতকে গর্বিতই করল না, তারা অনেক শহরের সামনেই পরিবেশ রক্ষা সংক্রান্ত উদ্যোগের রাস্তা খুলে দিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…