National

মন্দিরের প্রণামী বাক্সে ১০০ টাকার নোট সহ একটি চিরকুট, পড়েই চক্ষু চড়কগাছ মন্দির কর্তৃপক্ষের

মন্দিরের প্রণামী বাক্সে অনেকেই প্রণামী দিয়ে যান। সেখানেই একটি ১০০ টাকার নোটের সঙ্গে একটি চিরকুট পেল মন্দির কর্তৃপক্ষ। চিরকুট পড়ে হতবাক তারা।

মন্দিরে দর্শন করতে আসা ভক্তদের জন্য একটি প্রণামী বাক্স রাখা থাকে। সেখানে কেউ চাইলে কিছু অর্থ প্রণামী হিসাবে দিতে পারেন। এমনই একটি মন্দিরে চলছিল একটি মেলা। সেই মেলার শেষে প্রণামী বাক্স খুলে তাতে যে প্রণামীর টাকা রয়েছে তা গুনে দেখা চলছিল।

যাঁরা সেই টাকা গুনছিলেন তাঁরা একটি ১০০ টাকার নোটও পান। যার সঙ্গে ছিল একটি চিরকুট। হাতে লেখা চিরকুট। যা পড়ার পর তাঁরা স্বভাবতই হতবাক। এমনকি মন্দির কর্তৃপক্ষ বিষয়টিতে রীতিমত হতভম্ব হয়ে গেছে।

ওই চিরকুট যিনি প্রণামী বাক্সে ফেলে গিয়েছিলেন তিনি লিখেছেন, ঈশ্বর যেন তাঁর কষ্টের উপশম করেন। তাঁর শাশুড়ি যেন ইহলোক ত্যাগ করেন। মানুষ সাধারণত মন্দিরে গিয়ে নিজের সুখ স্বাচ্ছন্দ্য, অর্থ, যশ, খ্যাতি চান। পরিজনের সুস্থ শরীর কামনা করেন। পরিবারের ভাল চান। কিন্তু এমন এক উল্টো চাহিদা এবং তা এমন লিখিত আকারে অবশ্যই বিরলতম।

শাশুড়ির চিরনিদ্রা চেয়ে এমন চিরকুট স্বভাবতই কৌতূহলের কেন্দ্রবিন্দুতে এসে ঠেকেছে। কে সেটা ফেলে গেছেন তা জানা যায়নি। এমনকি এটাও পরিস্কার নয় যে এটা কোনও মহিলার কাজ নাকি পুরুষের।

তবে এই চিরকুট নিয়ে চর্চার অন্ত নেই। কর্ণাটকের বেলাগাভি জেলার হুলিকুন্তেশ্বরা মন্দিরের এই ঘটনা সংবাদমাধ্যমের পাতায় জায়গা করে নিতেও সময় নেয়নি। মন্দিরে মেলা চলছিল। সেই ভিড়ে কে প্রণামী বাক্সে এমন এক চিরকুট ফেলে গেলেন তা অজানাই রয়ে গেছে।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026