National

পরীক্ষার হলে মোবাইল নিয়ে নকল, খাতা কেড়ে নেওয়ায় শিক্ষকের ওপর চড়াও হল ছাত্র

পরীক্ষার হলে টোকাটুকি নতুন নয়। ধরা পড়লে শাস্তিও হয়। ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে দেওয়া হয়না। কিন্তু সেটা করতে গিয়ে চরম হেনস্থার শিকার হতে হল শিক্ষককে।

পরীক্ষা চলছিল। পরীক্ষা কক্ষে অনেক ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছেন। তাঁদের ওপর নজর রাখছিলেন এক শিক্ষক। কেউ অন্যায় কিছু করলে তাঁরই তা দেখার দায়িত্ব।

একসময় তাঁর নজর যায় এক ছাত্রের দিকে। সে মোবাইল ফোন নিয়ে পরীক্ষা দিচ্ছে বলে দেখতে পান ওই শিক্ষক। মোবাইল ফোন কাজে লাগিয়ে পরীক্ষা দেওয়া তো যাবেনা।

মোবাইল ফোন কাজে লাগিয়ে উত্তর নকল করছে দেখে শিক্ষক ওই ছাত্রের কাছে হাজির হয়ে তার খাতা কেড়ে নেন। ছাত্রকে তখনই হল থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন।

মোবাইল নিয়ে টুকে পরীক্ষা দেওয়ার শাস্তি দেন তিনি। তিনি যথার্থ পদক্ষেপ করলেও তা মেনে নিতে পারেনি ওই ছাত্র। সে তখনই শিক্ষকের ওপর চড়াও হয়। ছাত্রের হাতে পরীক্ষা হলে চরম হেনস্থার শিকার হন ওই শিক্ষক।

ঘটনাটি ঘটেছে কর্ণাটকের একটি বেসরকারি হোমিওপ্যাথি কলেজে। কলেজটিতে একটি অভ্যন্তরীণ পরীক্ষা চলছিল। সেদিন ছিল মেটেরিয়া মেডিকা-র পরীক্ষা। অভিযোগ সেখানেই শাহবাজ নামে ওই ছাত্র মোবাইল নিয়ে পরীক্ষা হলে পরীক্ষা দিচ্ছিল।

তা দেখার পর তার খাতা কেড়ে নিয়ে তাকে হল থেকে বেরিয়ে যেতে বলেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শিবরাজ কুমার। তারপরই ওই ছাত্র শিক্ষকের ওপর পরীক্ষা হলেই চড়াও হয়।

এই ঘটনায় ক্ষুব্ধ কলেজ কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে ওই ছাত্রকে আগামী দিনে কলেজের কোনও পরীক্ষায় আর বসতে দেওয়া হবেনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *