National

বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পর কনে জানলেন বর পুরুষ নন

বর পুরুষ নন। এটা বিয়ের আগে জানলে ভাল হত। কিন্তু বিয়ের সব আচার অনুষ্ঠান মেটার ঠিক পরেই একথা জানতে পারলেন কনে।

বিয়ের অনুষ্ঠান আয়োজনে কন্যাপক্ষের তরফে কোনও ত্রুটি ছিলনা। অতিথি থেকে শুরু করে কন্যাপক্ষ ও বরপক্ষের পরিবার, আত্মীয়, বন্ধু সকলেই হাজির। বিয়ে সঠিক সময়েই শুরু হয়। তারপর বিয়ের প্রতিটি নিয়ম মেনে সম্পন্ন হয় বিবাহ।

এই পর্যন্ত যেমন আর পাঁচটা বিয়েতে হয় তেমন ভাবেই কাটছিল। কিন্তু বিয়ে শেষ হওয়ার পর এমন একটি ঘটনা ঘটে যে বিয়ে বাড়ির আনন্দ মুছে সেখানে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। বরপক্ষের সকলে সেখান থেকে কোনওক্রমে পালান। তবে কন্যাপক্ষের হাতে ধরা পড়ে যান বর ও তাঁর মা।

বিয়ে হওয়ার পর কোনওভাবে কন্যাপক্ষ জানতে পারে তাদের মেয়ের সঙ্গে যাঁর বিয়ে হল তিনি পুরুষই নন। আদপে ট্রান্সজেন্ডার। এটা জানার পর আঁতকে ওঠেন কনে।

কন্যাপক্ষের সকলে রাগে ফেটে পড়েন। বরপক্ষের সকলে বেগতিক বুঝে সেখান থেকে চম্পট দেয়। কিন্তু বর ও তাঁর মা ধরা পড়ে যান। তাঁদের কাছে ব্যাখ্যা চাওয়া হয় কেন এভাবে সত্য গোপন করে বিয়ে দেওয়া হল?

খবর পেয়ে গ্রামবাসীরা জড়ো হয়ে যান। হাতাহাতির পর্যায়ে পৌঁছয় পরিস্থিতি। পুলিশ ডাকা হয়। অবশেষে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বলা বাহুল্য যে ওই বিয়ে বাতিল হয়ে যায়। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বারাবাঁকি জেলায়। এই ঘটনায় কেউ অবশ্য গ্রেফতার হননি।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026