National

২০ টাকা ঘুষের মামলায় ৩০ বছর জেল, নির্দোষ প্রমাণিত হয়ে ফিরেই চিরনিদ্রায় পুলিশকর্মী

তিনি ২০ টাকা ঘুষ নিয়েছেন। এমন এক অভিযোগে এক ব্যক্তির ৩০ বছর কেটে গেল জেলে। অবশেষে নির্দোষ প্রমাণিত হয়ে বাড়ি ফিরেই চিরনিদ্রায় পুলিশকর্মী।

১৯৯৬ সালে তিনি পুলিশ কনস্টেবল হিসাবে কর্মরত ছিলেন। সে সময় ২০ টাকা ঘুষ নিয়েছেন এই অভিযোগে তাঁকে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট-এর আওতায় গ্রেফতার করা হয়েছিল।

তারপর সময় যায়। মামলা সেশন কোর্টে চলতে থাকে। গুজরাটের আমেদাবাদের পুলিশ কনস্টেবল বাবুভাই প্রজাপতির জেলেই দিন কাটতে থাকে। ২০০৪ সাল পর্যন্ত মামলার শুনানি চলার পর তাঁকে ৪ বছরের কারাবাসের সাজা দেয় সেশন কোর্ট। সঙ্গে ৩ হাজার টাকা জরিমানাও করে।

বাবুভাই এই রায়কে চ্যালেঞ্জ করে গুজরাট হাইকোর্টে আবেদন করেন। তিনি দাবি করেন তিনি নির্দোষ। সেই মামলার ২২ বছর পর রায় ঘোষণা হয় ফেব্রুয়ারির শুরুতে। যেখানে সবদিক খতিয়ে দেখে বাবুভাইকে নির্দোষ বলে ঘোষণা করে আদালত।

তিনি যে নির্দোষ তা আদালতে প্রমাণ হতে হতেই তাঁর ৩০ বছর গারদের পিছনে কেটে যায়। তবে তিনি যে অবশেষে নির্দোষ প্রমাণিত হয়েছেন তাতে খুব খুশি হন ওই কনস্টেবল।

জীবনের মূল্যবান ৩০টা বছর গারদের পিছনেই কাটিয়ে অবশেষে বাবুভাই বাড়ি ফেরেন। কিন্তু বাড়ি ফেরার পরদিন চিরনিদ্রায় ঢলে পড়েন বাবুভাই। জেল মুক্ত জীবন আর তাঁর ভোগ করা হল না।

তাঁর বাড়ি ফেরার আনন্দে যতটাই খুশি হয়েছিল গোটা পরিবার, মাত্র ১ দিনের মধ্যে ততটাই শোকের আবহে ডুবে যান তাঁরা। এই ঘটনা দেশের বহু সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর সাধারণ মানুষও মর্মাহত।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026