National

জাতীয় খাবার নয় খিচুড়ি, জানিয়ে দিলেন মন্ত্রী

শীত, গ্রীষ্ম, বর্ষা। খিচুড়ি খাওয়ার কোনও ঋতু হয়না। সময় হয়না। তবে হ্যাঁ, বর্ষাকালে রিমঝিম বৃষ্টিতে গরম খিচুড়ির তুলনা মেলা ভার। একলা জীবনের বন্ধু, আবার ভরা বর্ষার বন্ধু, কখনো বা পুজোয় উৎসর্গিত ভোগ। চটজলদি খাবারের তালিকায় প্রথম সারিতেই রয়েছে গরম গরম খিচুড়ি। ডালে চালে খিচুড়ি এতটাই জনপ্রিয় যে এর জায়গা এখন আর শুধুমাত্র রান্নাঘরে নয়। খিচুড়ি নতুন রূপে জায়গা করে নিতে চলেছে আন্তর্জাতিক স্তরে।

আগামী ৪ নভেম্বর ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া অনুষ্ঠানে রেকর্ড পরিমাণ খিচুড়ি রান্না হতে চলেছে। ৮০০ কেজি খিচুড়ি রান্না হবে সেখানে। বলে রাখা ভাল, জাতীয় খাবারের সম্মান পেতে চলেছে খিচুড়ি বলে যে খবর চারপাশে ঘুরে বেড়াচ্ছে, তা কিন্তু এদিন নস্যাৎ করে দিয়েছেন কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণমন্ত্রী হরসিমরত কউর বাদল। তিনি এদিন পরিস্কার করে জানিয়েছেন, জাতীয় খাবারের স্বীকৃতি নয়, ওইদিন দিল্লিতে খিচুড়ি বিশ্বরেকর্ড গড়তে চলেছে। বিদেশি অতিথিদের সামনে ভারতীয় খাবারের মুখ হিসাবে তুলে ধরা হবে খিচুড়িকে।

যেমন সহজ রেসিপি তেমনই স্বাদে ভরপুর এই খাবারটি এবার অন্যরকম এক মাত্রা পেতে চলেছে। খিচুড়ি অনেক ভাবে রান্না করা যায়। অনেকে সবজি দিয়ে খিচুড়ি করেন। অনেকে আবার শুধু ডাল চাল দিয়েই খিচুড়ি রাঁধেন। আবার মাংস দিয়েও খিচুড়ি রাঁধা যায়। এখনও পাড়ার পুজোতে খিচুড়ি ভোগ খাওয়ার জন্য লাইন পড়ে। আগামী ৪ নভেম্বর সেই খিচুড়ির মুকুটে জুড়বে নতুন পালক। যা আপামর ভারতীয়ের কাছেই আনন্দের।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026