National

ভক্তদের জন্য কবে খুলছে কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রীর দরজা

ভারতের উত্তরাখণ্ডের চারধাম যাত্রায় অংশ নেন বহু মানুষ। প্রতিবছরই লক্ষ লক্ষ ভক্ত হাজির হন সেখানে। ফলে চারধামের মন্দিরের দরজা কবে থেকে খুলছে তা জানার আগ্রহটাও থেকে যায়।

ভারতের উত্তরাখণ্ডের চারধাম, কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী মন্দির শীতে ভক্তদের জন্য বন্ধ থাকে। যাত্রা বন্ধ থাকে তুষারপাতের কারণে। মন্দিরের দরজাও থাকে বন্ধ। নভেম্বরেই বন্ধ হয়ে যায় দরজা। তারপর ফের তা খোলে এপ্রিলে।

তবে প্রতিবছর খোলার দিন এক হয়না। গঙ্গোত্রী এবং যমুনোত্রী কবে খুলবে তা স্থির হয় অক্ষয়তৃতীয়া কবে পড়েছে তার ওপর। ২০২৬ সালে ১৯ এপ্রিল অক্ষয়তৃতীয়া। ফলে ওইদিন গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দিরের দরজা খুলে যাচ্ছে ভক্তদের জন্য।

কেদারনাথ ও বদ্রীনাথ ধামের দরজা কিন্তু সেভাবে খোলে না। শিবরাত্রির দিন স্থির হয় কেদারনাথ মন্দিরের দরজা কবে খুলবে। এবারও শিবরাত্রির পুণ্য তিথিতে উখিমঠের ওমকারেশ্বর মন্দির সেজে উঠেছিল ফুলের সাজে।

সেখানেই কেদারনাথ মন্দির কমিটি আলোচনায় বসে। ক্যালেন্ডার মেনে সঠিক দিনক্ষণ বিচার করে স্থির হয় আগামী ২২ এপ্রিল কেদারনাথ মন্দিরের দরজা খুলে যাবে। সকাল ৮টায় মন্দিরের দরজা খুলবে সাধারণের জন্য।

বদ্রীনাথ মন্দিরের দরজা খুলছে ৪ ধামের মধ্যে সবচেয়ে শেষে। ২৩ এপ্রিল বদ্রীনাথ মন্দিরের দরজা খুলবে সাধারণের জন্য। শীতের জন্য ৪ ধামই বন্ধ থাকে।

যেহেতু শীতের সময় হিমালয়ের ওই উচ্চতায় তুষারপাত যথেষ্ট পরিমাণে হয় তাই বছরের প্রায় ৬ মাস বন্ধ থাকে এই মন্দিরগুলি। বাকি সময় খোলা। এটাই প্রতিবছর হয়ে থাকে। ফলে প্রতিবছরই এপ্রিল বা মে মাস নাগাদ মন্দিরগুলি ফের খোলে।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026