National

জুতো ধরিয়ে দিল সোনার চেন ছিনতাইকারীকে

চোখে ধুলো দেওয়ার জন্য যা যা করা যায় সবই নিখুঁতভাবে পরিকল্পনা করেই ছিনতাই চালিয়ে যাচ্ছিল সে। কিন্তু জুতো ধরিয়ে দিল চেন ছিনতাইকারীকে।

পরিবারের সকলেই ভাল চাকরি করেন। সম্ভ্রান্ত ও সচ্ছল পরিবার। কিন্তু তার জুয়া খেলার অভ্যাস তাকে ডুবিয়ে দিয়েছিল ঋণের পাহাড়ে। এই পাহাড় প্রমাণ ঋণ শোধ করতে সে বেছে নেয় সোনার চেনা ছিনতাইয়ের পরিকল্পনা।

বয়স্ক মহিলা, যাঁরা গলায় সোনার চেনা পরে থাকেন তাঁদের বেছে নিতে থাকে সে। তারপর একটি চোরাই বাইকে চেপে সে তাঁদের গলা থেকে সোনার চেনা ছিনতাই করে পালাত।

মহারাষ্ট্রের সিওন থেকে একের পর এক এমন সোনার চেন ছিনতাইয়ের খবর পুলিশকেও চিন্তায় ফেলে দিয়েছিল। কিন্তু কে ছিনতাই করছে সেটা বুঝে উঠতে পারছিলনা পুলিশ। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেও কিনারা হচ্ছিল না। এদিকে ফের ছিনতাইয়ের ঘটনা ঘটে যাচ্ছিল।

যে ছিনতাই করছিল সে যথেষ্ট সাবধানে পরিকল্পনা সাজিয়েছিল। ওই ব্যক্তি প্রতিটি ছিনতাইয়ের পর পোশাক বদল করছিল। মুখও এমনভাবে ঢেকে রাখছিল যে সিসিটিভিতে তার মুখ কিছুতেই ধরা পড়ছিল না।

অনেক এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতে করতে পুলিশের একটি বিষয় নজর কাড়ে। পোশাক বদল করলেও এই ব্যক্তি জুতো বদলাচ্ছিল না। একই জুতো প্রতিটি সিসিটিভি ফুটেজেই ধরা পড়ে।

পুলিশ সেই জুতোর সূত্র ধরেই অবশেষে থানে থেকে মোহন কোকাতে-কে গ্রেফতার করে। কিনারা হয় ধারাবাহিক সোনার চেন ছিনতাইয়ের ঘটনার।

প্রসঙ্গত ওই ব্যক্তিকে এর আগেও পুলিশ গ্রেফতার করেছিল। সে সময় সে ছাড়া পায়। অপরাধ থেকে নিজেকে কিছুদিন দূরেও রাখে। কিন্তু ফের সে ছিনতাইয়ের সঙ্গে জড়িয়ে পড়ে। এখন ফের গারদের পিছনে জায়গা হয়েছে তার। বিভিন্ন সংবাদমাধ্যমে এই খবরটি প্রকাশিত হয়েছে।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026