National

মোমোর টানে বাড়ির ৮৫ লক্ষ টাকার গয়না গায়েব, কি হয়েছে জানাল সপ্তম শ্রেণির ছাত্র

মোমো তার বড়ই প্রিয় খাবার। কিন্তু সেই মোমোর টানে বাড়ির ৮৫ লক্ষ টাকার গয়না গায়েব করার ঘটনা রীতিমত চমকে দিয়েছে গোটা দেশবাসীকে।

বয়স ১২ বছর। সপ্তম শ্রেণিতে পড়াশোনা করে সে। খেতে ভালবাসে। মোমো তার বড়ই প্রিয় খাবার। এতটাই প্রিয় যে প্রতিদিন পেলে ভাল হয়। কিনে বেশ কিছুদিন সে মোমো খেয়েছিল স্থানীয় একটি রাস্তার ধারের দোকান থেকে। দারুণ লেগেছিল খেতে।

এমন মোমো যদি প্রতিদিন পাওয়া যেত তাহলে বড়ই ভাল হত! কিন্তু বাড়িতে বললে তো আর প্রতিদিন মোমো খাওয়ার টাকা দেবেনা। তাহলে উপায়। উপায় ওই ১২ বছরের কিশোরকে ভাবতে হয়নি। বরং ওই মোমোর দোকানের ২ যুবক তাকে উপায় বলে দেয়।

তারা কার্যত একটি অফার দেয় ওই ছাত্রকে। ওই ছাত্রের জন্য আজীবন ধরে প্রতিদিন বিনামূল্যে মোমো দিয়ে যাবে তারা। বদলে ওই ছাত্রকে তার বাড়ি থেকে বাড়িতে রাখা গয়না ওই যুবকদের হাতে তুলে দিতে হবে।

এই অফারটা মনে ধরে ওই ছাত্রের। সে বাড়ির আলমারিতে রাখা গয়নার কথা জানত। সেখান থেকে সকলের অলক্ষ্যে সোনার গয়নাগুলি এনে ওই মোমো বিক্রেতাদের হাতে তুলে দেয়। যার মূল্য আনুমানিক ৮৫ লক্ষ টাকা। শর্ত মত বিনিময়ে প্রতিদিন বিনামূল্যে মোমো খাওয়া নিশ্চিত করে সে।

এদিকে বাড়িতে কয়েকদিনের মধ্যেই গয়নার খোঁজ পড়ে। গয়নার জায়গা ফাঁকা কেন! কোথায় গেল সোনার হার, চুড়ি, বালা, টিকলি এবং আরও বেশ কয়েকটি গয়না? কে চুরি করল? খোঁজ পড়ার পর ওই ছাত্রও জিজ্ঞাসার মুখে পড়ে। আর তাতেই সে বাড়ির সকলকে সব কথা জানায়।

একথা জানতে পেরে ওই কিশোরের বাবা পুলিশে অভিযোগ দায়ের করেন। পুলিশ ২ মোমো বিক্রেতাকে খুঁজছে। গয়নার খোঁজও চলছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের দেওরিয়ার দুমারি চৌরাহা এলাকায়। এই কাহিনি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়া পর সকলেই হতবাক হয়ে গেছেন।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026