মুম্বই বিমানবন্দরে ২ বিমানের সংঘর্ষ, ছবি – সৌজন্যে – এক্স – @sompura_preeti
এয়ার ইন্ডিয়ার বিমানটি যাত্রী ভর্তি অবস্থায় উড়ে যাওয়ার জন্য প্রস্তুত ছিল। ইঞ্জিনও চালু হয়ে গিয়েছিল। অপেক্ষা করছিল টেক অফ বা রানওয়ে থেকে উড়ে যাওয়ার সবুজ সংকেতের। সেটির মুম্বই থেকে কোয়েম্বাটুর উড়ে যাওয়ার কথা।
যাত্রীরা অপেক্ষায় ছিলেন উড়ে যাওয়ার জন্য। এই সময় হায়দরাবাদ থেকে মুম্বই বিমানবন্দরে অবতরণ করে ইন্ডিগোর একটি বিমান। যাত্রী বোঝাই সেই বিমানটি অবতরণের পর কিছুটা গতিও কমিয়েছিল।
গতি কমিয়ে সেটি রানওয়ে থেকে সরে যাওয়ার উপক্রম করছিল। এই সময় ইন্ডিগো বিমানের ডানা এবং এয়ার ইন্ডিয়ার বিমানের ডানা একে অপরের সঙ্গে ধাক্কা খায়।
জানা গিয়েছে, ২টি বিমানের ডানা একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হওয়ার পরই মুম্বই বিমানবন্দরে তৎপরতা শুরু হয়। দ্রুত ২টি বিমানকেই রানওয়ে থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ২টি বিমানই পরীক্ষা করে দেখা হয়।
যেহেতু ২টি বিমানেই যাত্রীরা ছিলেন ফলে নিশ্চিন্ত হওয়াটা জরুরি ছিল। ২টি বিমানের ডানার ধাতব অংশে ধাক্কা ও ঘর্ষণের চিহ্ন তৈরি হয়। এ ঘটনায় যাত্রীরা আতঙ্কিত হলেও কারও কোনও ক্ষতি হয়নি।
এদিনের ঘটনায় কোনও ক্ষতির ঘটনা না ঘটলেও আরও বড় ধরনের ধাক্কার ঘটনা ঘটলে তেমন সম্ভাবনা থেকেই যেত। আরও চিন্তার ছিল ২টি বিমানই যাত্রী ভর্তি অবস্থায় ছিল। কীভাবে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…