কাজিরাঙায় গণ্ডার, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
অসমের কাজিরাঙা জঙ্গল গোটা বিশ্বের পছন্দের তার একশৃঙ্গ গণ্ডারের জন্য। ভারতের অন্য কোথাও যাদের দেখা পাওয়া যায়না। অসম এবং নেপালের কিছু অংশে এখনও এই একশৃঙ্গ গণ্ডার রয়েছে। যাদের রক্ষা করার চেষ্টায় ত্রুটি রাখেন না বন দফতরের আধিকারিকরা।
এখন যদি কেউ বলেন যে একশৃঙ্গ গণ্ডার তো দক্ষিণ ভারতেও ছিল, তাহলে অনেকেই তাঁর দিকে ভ্রু কুঁচকে তাকাবেন। কিন্তু এটাই সত্যি।
ভারতের দক্ষিণ প্রান্তে অর্থাৎ বর্তমান দক্ষিণ ভারতে ঘুরে বেড়াত একশৃঙ্গ গণ্ডার। তামিলনাড়ুর কোয়েম্বাটুরের কাছে একটি জায়গায় তার নিদর্শনও পেয়েছেন বিজ্ঞানীরা।
সেখান থেকে কয়েকটি হাড়ের টুকরো পাওয়া গিয়েছে। যা একশৃঙ্গ গণ্ডারের পায়ের কাছের হাড় বলে নিশ্চিত বিশেষজ্ঞেরা। কার্বন ডেটিং পদ্ধতিতে পরীক্ষার পর তাঁরা এটাও জানতে পেরেছেন আনুমানিক সাড়ে ৩ হাজার বছর আগে এখানে ঘুরে বেড়াত একশৃঙ্গ গণ্ডার।
ফলে যাঁরা মনে করেন ভারতের অসমেই একমাত্র একশৃঙ্গ গণ্ডারের দেখা মেলে তাঁরা বর্তমান সময়ের সাপেক্ষে সঠিক তথ্য জানলেও পূর্বতন ইতিহাস অনুযায়ী কিছুটা ভুল। দক্ষিণ ভারতেও একসময় একশৃঙ্গ গণ্ডারের বাস ছিল।
প্রসঙ্গত এখন বিশ্বজুড়ে এই একশৃঙ্গ গণ্ডারের সংখ্যা ৪ হাজার ছুঁয়েছে। তারা যাতে নিশ্চিন্তে বসবাস করতে পারে তার সবরকম ব্যবস্থা বন দফতরের তরফে করা হয়। এখন অবশ্য একশৃঙ্গ গণ্ডার দেখতে গেলে অসমেই আসতে হবে।
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…