বরফের নদী, ছবি – সৌজন্যে – এক্স – @iNikhilsaini
নদী বয়ে যেতে তো সকলেই দেখেছেন। কিন্তু বরফের নদী হয়তো হাতেগোনা কয়েকজনই দেখে থাকতে পারেন। কারণ এ দৃশ্য বিরলতম। এমনই এক বরফের নদী বয়ে যেতে দেখলেন মানুষজন।
নদীর মতই তা বয়ে চলেছে। কেবল জলের জায়গায় বয়ে যাচ্ছে বরফ। বিরামহীনভাবে সেই বরফ বয়ে চলেছে। পুরো নদীটাই তাই সাদা হয়ে বইছে। এমনই এক দৃশ্য দেখতে পাওয়া গেল হিমাচল প্রদেশের চাম্বার মিন্ধাল গ্রামে।
পাহাড়ের বেশ উঁচুতেই অবস্থিত এই আদিবাসী গ্রাম। যেখানে পাঙ্গি জনজাতির বাস। পাহাড়ের ঢালে তাঁদের জীবনধারণ। সেখানেই বয়ে যাচ্ছে বরফের নদী। স্থানীয় মানুষজনকে তাই সতর্ক থাকতে বলা হয়েছে প্রশাসনের তরফে।
এমন বরফের নদী দেখতে সুন্দর হলেও তা স্থানীয় মানুষের জন্য ভয়াবহ। বিশেষত চারধার তুষারপাতে মোড়া। তারমধ্যে আবার সাদা হয়েই বয়ে চলেছে বরফ নদী। ফলে যে কোনও সময় দুর্ঘটনার কবলে পড়ার সম্ভাবনা থেকে যায়।
বিশেষজ্ঞেরা জানাচ্ছেন কোথাও অতিরিক্ত তুষারপাত হলে এবং সেই জায়গা পাহাড়ি হলে সেখানে বরফের নদী বয়ে যেতে পারে। পাঙ্গি উপত্যকায় ঠিক সেটাই হয়েছে। অতিরিক্ত তুষারপাত হয়েছে হিমালয়ে।
অনেক সময় প্রবল ঝোড়ো হাওয়ায় পাহাড়ের ওপর থেকে জমা বরফ ভেঙে নামতে থাকে। তখনও বরফের নদী তৈরি হয়। তবে মিন্ধাল গ্রামের পাশে যে বরফ নদী সকলের নজর কেড়ে নিয়েছে তা এলাকায় অতিরিক্ত তুষারপাতের ফলেই হয়েছে।
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…