প্রতীকী ছবি
নির্মম ব়্যাগিং না আত্মহত্যার চেষ্টা? আপাতত এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে কেরালার গুলবার্গায়। এখানেই আল কামার কলেজ অফ নার্সিংয়ের বিএসসি প্রথম সেমেস্টারের ছাত্রী অশ্বথি এখন কোঝিকোড় মেডিক্যাল কলেজে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
তাঁর খাদ্যনালী পুড়ে গেছে। গুরুতর ক্ষতিগ্রস্ত শরীরের ভিতরের অন্যান্য কয়েকটি অঙ্গও। বাথরুম সাফাইয়ের ফিনাইল থেকেই এই অবস্থা বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
অভিযোগ, হস্টেলে থাকতে আসা প্রথম বর্ষের ওই ছাত্রীর ওপর ব়্যাগিংয়ের নামে অত্যাচার করে সিনিয়র ছাত্রীরা। তাদের দাবি মত, আচরণ না করায় সিনিয়র ছাত্রীরাই তাকে জোর করে ফিনাইল খাইয়ে দেয়। তাতেই অসুস্থ হয়ে পড়ে অশ্বথি।
প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলেও অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে কোঝিকোড় হাসপাতালে ভর্তি করা হয়। যদিও ব়্যাগিংয়ের অভিযোগ উড়িয়ে দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
তাদের দাবি, পারিবারিক অশান্তির জেরেই ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই ছাত্রী। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…