কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে ভারতীয় বিয়ে, প্রতীকী ছবি
কোনও উপন্যাসের পাতা থেকে তুলে নেওয়া লেখকের কল্পনা নয়। কোনও সিনেমা নয়। কঠিন বাস্তব। সেই বাস্তব এমন আশ্চর্য প্রেমকাহিনি লিখে দিল যা টানটান সিনেমাকেও হার মানাতে পারে।
পেশায় মডেল প্রিয়া শেঠের সঙ্গে একটি ডেটিং অ্যাপে আলাপ হয় এক ব্যক্তির। দুষ্মন্ত শর্মা নামে ওই ব্যক্তিকে নিজের ফ্ল্যাটে ডেকে পাঠায় প্রিয়া। চাহিদামত টাকা দিতে না পারায় সে এবং তার প্রেমিক মিলে দুষ্মন্তের জীবন কেড়ে নেয়। যার জেরে প্রিয়ার যাবজ্জীবন কারাদণ্ড হয়।
অন্যদিকে হনুমান প্রসাদ তার প্রেমিকার কথা শুনে প্রেমিকার স্বামীর জীবন কেড়ে নেয়। অন্য ৪ জন দেখতে পেয়ে যাওয়ায় তাদেরও রেহাই দেয়নি হনুমান প্রসাদ।
৫ জনের জীবন কেড়ে সাজা ভোগ করা হনুমান প্রসাদের সঙ্গে সাঙ্গানের ওপেন জেলে প্রথম দেখা হয় প্রিয়ার। ২ বন্দির প্রথম দেখাতেই প্রেম। তারপর জেলের পরিসরের মধ্যেই তাদের সম্পর্ক গভীর হয়। গারদের পিছনে থাকা যুবক যুবতী একে অপরের প্রেমে ডুবে যায়।
এই প্রেমপর্ব শুরু হওয়ার ৬ মাস পর তারা বিয়ের সিদ্ধান্ত নেয়। তাদের বিয়েতে কোনও অমত জানায়নি আদালত। বরং ১৫ দিনের জন্য আপৎকালীন প্যারোল মঞ্জুর করেছে রাজস্থান হাইকোর্ট।
রাজস্থানের আলোয়ারে এই বিয়ে রীতিমত শোরগোল ফেলে দিয়েছে। ভয়ংকর কাণ্ডে যুক্ত জেলবন্দি যুবক যুবতীর এই সাতপাকে বাঁধা পড়ার ঘটনা এখন কাহিনি হয়ে মানুষের মুখে মুখে ঘুরছে।
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…