National

নবাবের শহরে চালু হল দোতলা বাস

নবাবের শহরে চালু হয়েছে দোতলা বাস। শহরের নানা প্রান্তে যাত্রী নিয়ে যাচ্ছে সে বাস। বাসটি কেবল পর্যটনকে মাথায় রেখে পথে নেমেছে।

শহরের পরিবহণ ব্যবস্থাকে সচল রাখতে এবং সাধারণ মানুষের প্রাত্যহিক যাতায়াতকে সুগম করতে সব শহরেই বাস পরিষেবা চালু থাকে। একটা সময় ছিল কলকাতা সহ ভারতের বেশ কয়েকটি শহরে দোতলা বাসও চলত। এখন সে দোতলা বাস আবার ফিরছে।

গত ৭ জানুয়ারি থেকে নতুন বছরের উপহারের মত নবাবের শহর লখনউতে চালু হয়েছে দোতলা বাস পরিষেবা। বাসটি বিদ্যুৎচালিত। বাসটি কেবল পর্যটনকে মাথায় রেখে পথে নেমেছে। লখনউ দর্শন করাচ্ছে এই বাস। সকালে এবং বিকেলে এই বাস শহরের রাস্তায় নামছে। থাকছেন যাত্রীরা। সকলেই পর্যটক।

শহরের বিখ্যাত স্থানগুলি ঘুরিয়ে দেখানো হচ্ছে তাঁদের। গোমতী নদীর ধার থেকে লখনউয়ের বিধানসভা ভবন, হজরতগঞ্জ থেকে বেগম হজরত মহল পার্ক এবং এমনই নানা দ্রষ্টব্য স্থান ঘোরাচ্ছে এই বাস।

তবে এই বাস পুরনো লখনউতে পর্যটকদের ঘুরতে নিয়ে যাচ্ছেনা। ফলে তালিকায় নেই বড়া ইমামবাড়া, রুমি গেটের মত লখনউয়ের অন্যতম আকর্ষণগুলি। তবে এই বাস আত্মপ্রকাশেই বেশ নজর কেড়ে নিয়েছে।

পর্যটকরা এই বাসে চেপে ঘুরছেন। এমনকি লখনউ শহরের বাসিন্দারাও এই সুযোগে শহরটা ঘুরে দেখছেন এই বাসে। উত্তরপ্রদেশ রাজ্য পরিবহণই এই বাস পরিষেবার ব্যবস্থা করেছে যাতে লখনউ শহরে আসা পর্যটকরা শহরটার নানা প্রান্ত ঘুরে দেখার সুযোগ পান।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026