কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে পড়ুয়া, প্রতীকী ছবি
তার বয়স মাত্র ১০ বছর। ছোট্ট মেয়েটির জিদ কিন্তু এখন গোটা দেশের চর্চার বিষয়। সে স্কুলে পড়ে। শিক্ষার অধিকার আইনের আওতায় তার স্কুলে পড়া শুরু। এখন তার স্কুল বড় প্রিয়। স্কুল থেকে বাড়ি ১৮ কিলোমিটার পথ। বাড়ি থেকে স্কুলে যাতায়াতের একমাত্র উপায় হল স্কুলের ভ্যান। যাতে করে সে স্কুলে যায় এবং আসে।
সেই ভ্যানে যাতায়াতের জন্য একটি টাকা জমা দিতে হয়। মেয়েটির পরিবার সে টাকা ২ বছর ধরে দিচ্ছেনা বলে অভিযোগ স্কুল কর্তৃপক্ষের। তাই তারা ইচ্ছা করেই স্কুল ভ্যানে ছাত্রীকে নিয়ে আসা বন্ধ করেছে। ফলে তার স্কুল যাওয়াও বন্ধ হয়েছে।
এটা মেনে নিতে পারেনি ওই ১০ বছরের বালিকা। সে এতকিছু বোঝে না। সে শুধু স্কুলে পড়তে চায়। কেন তাকে ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছেনা তা নিয়ে জমা ক্ষোভ এবার ফেটে বার হল রাস্তার মাঝখানে।
বালিকাটি স্কুল ব্যাগ বুকে আঁকড়ে বসে পড়ল মাঝ রাস্তায়। ফলে যান চলাচল স্তব্ধ হয়ে গেল। তার একটাই দাবি, সে স্কুলে যেতে চায়। তবু কেন তাকে ভ্যান নিয়ে যাচ্ছেনা। তাকে নিয়ে যেতে হবে স্কুলে। এই দাবি নিয়ে মাত্র ১০ বছরের এক বালিকা স্কুলের ব্যাগ বুকে আঁকড়ে বসে পড়ল রাস্তার মাঝখানে।
অনেকে অনেকভাবে বোঝানো সত্ত্বেও পঞ্চম শ্রেণির ছাত্রী সুরভী যাদব সেখান থেকে নড়ল না। পুলিশ এল। তারাও বোঝানোর চেষ্টা করল। কিন্তু বালিকা অনড়। এভাবে ৩ ঘণ্টা কেটে যায়। যানবাহন স্তব্ধ হয়ে থাকে। অবশেষে ৩ ঘণ্টা পর স্কুলের সঙ্গে কথা বলে তার ফের স্কুলে যাওয়ার ব্যবস্থা করা হবে এই আশ্বাসে ওই বালিকা পথ অবরোধ থেকে সরে আসে। স্বাভাবিক হয় যান চলাচল। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বেতুল জেলায়।
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…