National

চিন থেকে ভারতে উড়ে এল একটি পাখি, গায়ে লাগানো বিশেষ যন্ত্র, বাড়ল উদ্বেগ

এবার নতুন কোনও পথ খুঁজছে চিন। নাহলে চিন থেকে একটি পাখি উড়ে এল ভারতে। তাও আবার এমন একটি জায়গায় যে জায়গা সুরক্ষার কারণে গুরুত্বপূর্ণ।

চিন থেকে একটি সিগাল উড়ে এল ভারতীয় উপকূলে। এমন একটি জায়গায় সেটি এসে পৌঁছেছে যে স্থান কেবল একটি সমুদ্র উপকূলই নয়, দেশের নৌসেনার অন্যতম শক্তিশালী ঘাঁটিও। ঠিক সেখানেই উড়ে এল পাখিটি?

এখানে মনে হতেই পারে যে শীতের সময় তো চিন থেকে অনেক সময়ই পাখি উড়ে আসে। একটা পাখির তো আর সীমান্তরেখা হয়না। সে তো সর্বত্রগামী। তা সত্ত্বেও এই পাখি খুঁজে পাওয়ার পর উদ্বেগ কেন?

উদ্বেগের কারণ রয়েছে। সিগালটির গায়ে একটি যন্ত্র পাওয়া গিয়েছে। যা আদপে একটি জিপিএস ট্র্যাকার। সেটা পাখিটির গায়ে লাগানো ছিল। যেটিতে একটি বৈদ্যুতিন যন্ত্র লাগানো যার সঙ্গে সোলার প্যানেল যোগ করা আছে।

সোলার প্যানেলটি আকারে ছোট। এটা জানা গিয়েছে পাখির গায়ে পাওয়া যন্ত্রটির গায়ে চিনের একটি সংস্থার ইমেল দেওয়া আছে। লেখা আছে পাখিটিকে পাওয়া গেলে ওই ইমেলে যোগাযোগ করতে। খতিয়ে দেখতে গিয়ে সুরক্ষা আধিকারিকরা জানতে পেরেছেন সেটি চাইনিজ অ্যাকাডেমি অফ সায়েন্সেস-এর ইমেল।

ওই ইমেল মারফত যা পদক্ষেপ করার তা সুরক্ষা আধিকারিকরা করছেন। পাখিটি একটু আঘাত পেয়েছে। তাই পাখিটিকে আপাতত বন বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে।

পাখিটিকে পাওয়া গিয়েছে কর্ণাটকের উত্তর কন্নড় জেলার কারওয়ার উপকূলে। যেটা দেশের সুরক্ষা সংস্থাগুলিকে উদ্বেগে রেখেছে সেটা হল জিপিএস ট্র্যাকার লাগানো একটি পাখির চিন থেকে উড়ে আসা। আর এল সেখানে যেখানে ভারতের অন্যতম নৌঘাঁটি রয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026