ফাইল : শ্রীনগরে ডাল লেকে শিকারা, ছবি - আইএএনএস
শ্রীনগরের ডাল লেকে শিকারা চড়ার ইচ্ছা কার না থাকে! কিন্তু চাইলেই তো আর কাশ্মীর যাওয়া যায়না। তবে কাশ্মীরে না গেলেও এখন শিকারা চড়া সম্ভব। কাশ্মীরের পর দেশের অন্যত্র শিকারা চালু হয়েছে। যা সেই রাজ্যের পর্যটনের ক্ষেত্রে নতুন দিশার সন্ধান দিয়েছে। এই নতুন উদ্যোগের কারণে কাশ্মীরে না গিয়েও বহু মানুষ এবার সেই একই শিকারায় চড়ার আনন্দ উপভোগ করতে পারবেন।
মধ্যপ্রদেশের রাজধানী শহর ভোপালে বেড়াতে যাওয়া মানুষের কাছে নতুন আকর্ষণ সেখানকার শিকারা। কাশ্মীরের ডাল লেকের শিকারার আনন্দ এবার ভোপালের ‘বড়া তালাও’ ঝিলেই পাবেন পর্যটকরা। শিকারাকে সামনে রেখে মধ্যপ্রদেশ পর্যটন এক নতুন পরিচিতি পেল।
জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে মধ্যপ্রদেশের জল পর্যটনকে নতুন রূপে তুলে ধরাই এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য। সেই উদ্দেশ্যেই প্রাথমিকভাবে মোট ২০টি শিকারা নিয়ে প্রকল্পটি শুরু করা হয়েছে। পর্যটকেরা শিকারায় চড়ে পাখি দেখার আনন্দও উপভোগ করতে পারবেন। যে কারণে শিকারায় দূরবীনের ব্যবস্থাও রাখা হয়েছে।
একইসঙ্গে পর্যটকেরা শিকারাগুলিতে জৈব উপায়ে ফলানো শাকসবজি এবং ফল কিনতে পারবেন। মধ্যপ্রদেশের শিল্পীদের তৈরি বিভিন্ন হস্তশিল্পের কাজ পরখ করে দেখতে এবং কিনতে পারবেন এই শিকারাতেই ভাসতে ভাসতে। শিকারায় চড়েই তাঁরা ওই রাজ্যের স্থানীয় সুস্বাদু রান্নাও চেখে দেখতে পারবেন।
একটি আন্তর্জাতিক সংস্থা এই শিকারাগুলি তৈরি করেছে। পশ্চিমবঙ্গ, কেরালা এবং অসমেও এই সংস্থা পর্যটনক্ষেত্রে কাজ করেছে। পরিবেশের সুরক্ষার কথা মাথায় রেখেই শিকারাগুলিতে দূষণ নিরোধক সামগ্রি ব্যবহৃত হয়েছে। যা জলের সঙ্গে কোনওরকম রাসায়নিক বিক্রিয়া করবেনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…