কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে ভারতের গ্রাম, প্রতীকী ছবি
দেশজুড়ে মানুষের নজর কেড়ে নিলেন সনিয়া গান্ধী। এমনিতে দেশজুড়ে নজরে পড়ার মত নির্বাচন নয়। কিন্তু নামটাই যথেষ্ট। তিনি আবার দাঁড়ালেন কংগ্রেসেরই বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে প্রার্থী দিয়েছে সিপিএম। হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য এখন কোমর বাঁধছেন সনিয়া গান্ধী।
কেরালার মুন্নারে পুর নির্বাচনে প্রার্থী হয়েছেন সনিয়া গান্ধী। ফলে এই নির্বাচনের সব আলোটুকু একাই কেড়ে নিয়েছেন নামের জোরে। নির্বাচনে অনেক ওয়ার্ড। অনেক প্রার্থী। তাঁদের নাম নিয়ে কোনও চর্চাই হচ্ছেনা। চর্চার কেন্দ্রে কেবল সনিয়া গান্ধী।
এমনিতে কংগ্রেসের ঘরের মেয়ে। কারণ তাঁর বাবা কংগ্রেস নেতা হিসাবে সুপরিচিত ছিলেন। সেই পরিবারে বেড়ে ওঠা। কিন্তু সব বদলে যায় বিয়ের পর। তাঁর বিয়ে হয় এক বিজেপি নেতার সঙ্গে।
ওই যুবকের স্ত্রী হিসাবে তিনি স্বামীর পথেই হেঁটে বিজেপি সমর্থক ও কর্মীতে পরিণত হন। সেই সনিয়া গান্ধী এবার পুর নির্বাচনে প্রার্থী হয়েছেন বিজেপির টিকিটে। তাঁর অন্যতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস ও সিপিএম প্রার্থী। যে ২টি দলই কেরালায় বেশ শক্তিশালী।
এতক্ষণে এটা তো পরিস্কার হয়ে গেছে যে এই সনিয়া গান্ধী কংগ্রেস নেত্রী সনিয়া নন, রাহুল গান্ধীর মা নন। তবে নামের মিলে তিনি এখন কেরালার মুন্নারের পুর নির্বাচনে তারকার মর্যাদা পাচ্ছেন। তাঁকে নিয়ে খেলা হচ্ছে বিভিন্ন সংবাদমাধ্যমে।
৩৪ বছরের এই সনিয়া গান্ধী সেখানকার নির্বাচনে ১৬ নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছেন। নাম কোনও বিষয় নয় বলেই অভিমত তাঁর বিরুদ্ধে দাঁড়ানো কংগ্রেস ও সিপিএম প্রার্থীর। কিন্তু বাস্তব হল, তাঁর নামের জন্যই তাঁকে ঘিরে ভিড় জমছে প্রচারের সময়।
এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…