পণ নিতে অস্বীকার করা পাত্র, ছবি – সৌজন্যে – এক্স – @FMNewsLive
বিয়ের নানা পর্ব হয়। তাও আবার পরিবার ভেদে বদলে যায় নিয়ম। যেমন এ বিয়েতে গোরা তিলক নামে একটি পরম্পরা রয়েছে। যা পালিত হচ্ছিল। পাত্রের বাড়ির লোকজন থেকে কনের বাড়ির লোকজন সকলেই হাজির। হাজির অতিথিরাও।
সেখানেই কন্যাপক্ষ হাজির হয়ে হবু জামাইয়ের হাতে ৩১ লক্ষ টাকা তুলে দিতে যায়। যাকে পণ হিসাবেই ধরা হচ্ছিল। এটা চেনা দৃশ্য। তাই বিষয়টি নিয়ে কেউ অবাক হননি।
সবাই নিশ্চিত ছিলেন বর সেটি গ্রহণ করবেন। কিন্তু সকলকে অবাক করে দিয়ে পাত্র বিয়ের মণ্ডপে সকলের সামনেই ওই ৩১ লক্ষ টাকা নিতে অস্বীকার করেন।
হাতজোড় করে পাত্র জানান এ টাকা তিনি নিতে পারবেননা। সকলেই অবাক হয়ে যান বরের কাণ্ড দেখে। তবে আপেক্ষিক চমক কাটিয়ে উপস্থিত সকলেই পাত্র অবধেশ রাণা-র আচরণকে সাধুবাদ জানান।
অবধেশ স্পষ্টই জানান তিনি পণ প্রথার বিরোধী। মেয়ের বিয়ে দেওয়ার জন্য অনেক পিতাকেই সারাজীবন রোজগারের কিছুটা বাঁচাতে হয়। তার পরেও হয়তো অনেককে ঋণ নিতে হয় পণ মেটানোর জন্য।
এই প্রথা বন্ধ হওয়া উচিত বলেও স্পষ্ট বার্তা দেন অবধেশ। তাঁর এই আচরণের খবর ছড়িয়ে পড়তে সময় নেয়নি। শুধু ওই বিয়েতে উপস্থিত সকলেই নন, সারা দেশ অবধেশের এই আচরণে মুগ্ধ।
উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের সাহাবুদ্দিনপুর গ্রামে কনে অদিতি সিংয়ের বাড়ি। পাত্র অবধেশ রাণা নাগওয়া গ্রামের বাসিন্দা। তবে এই গ্রাম, রাজ্য পার করে অবধেশের এই পণ বিরোধী বার্তা সারা দেশে ছড়িয়ে পড়েছে।
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…