National

চোখ খুলল জগা, ডাক্তারের নজরে এক মাথার দুই শিশু

দুটো শরীর, মাথা এক। দুজনকে আলাদা করার কাজটা মোটেই সহজ ছিলনা। কিন্তু সেই অসাধ্য কাজ করে দেখালেন দিল্লি এইমসের ডাক্তাররা। প্রায় ২২ ঘণ্টার অপারেশনে ৩০ জন ডাক্তারের অক্লান্ত চেষ্টায় আলাদা হল জগা ও বালিয়া। এ বছর ২৮ অগাস্ট অপারেশন করে আলাদা করা হয়েছিল শিশু দুটির মস্তিষ্ক থেকে হার্টে রক্ত বয়ে আনা ধমনী। গত ২৭ অক্টোবরের অপারেশনের পর সোমবার চোখ খুলল জগা। কিন্তু, কিডনির সমস্যার কারণে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। বালিয়ার এখনো জ্ঞান ফেরেনি। দুজনকেই ২৪ ঘণ্টার জন্য নজরে রাখা হচ্ছে।

পূর্ব ওড়িশার ছোট্ট গ্রামে জগা ও বালিয়া মহাপাত্রের জন্ম। জন্ম থেকেই তাদের মাথা জোড়া ছিল। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলে ক্রেনিওপাগাস। ৩০ লক্ষে এমন ঘটনা ১টা হয়ে থাকে। এই যমজ শিশু দুটিকে আলাদা করার কাজটিও ছিল খুবই ঝুঁকির। কারণ, এদের রক্তের ধমনি এবং মস্তিষ্কের কোষ ছিল অভিন্ন। এই ধরনের শিশুদের বাঁচার সম্ভাবনা খুব কম বলে চিকিৎসকেরা জানিয়েছেন। অনেক সময় অপারেশন টেবিলে বা তারপরেই মারা যাওয়ার ঘটনাও ঘটে থাকে। অপারেশনের সাফল্যের পর এখন চিকিৎসকদের লক্ষ্য হল শিশু ২টির আলাদা আলাদাভাবে খুলির গঠন তৈরি করা।

News Desk

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026