কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে কুকুর, প্রতীকী ছবি
তিনি মানসিক এবং শারীরিকভাবে বিধ্বস্ত। তাঁর স্ত্রী পথ কুকুরদের বাড়িতে ডেকে আনেন। তারপর তাদের বিছানায় শুতে দেন। তাঁদের বিছানায় পথ কুকুর শুয়ে থাকে। স্ত্রীর কাছে তারা শোয়। আর তিনি যদি স্ত্রীর কাছে ঘেঁষার চেষ্টা করেন তাহলে কুকুরগুলি চিৎকার করতে থাকে।
এমনকি তাঁকে কামড়াতেও আসে। একবার কামড়েও দিয়েছিল একটি কুকুর। আদালতে এমনই দাবি করলেন এক মধ্যবয়সী ব্যক্তি। তিনি এও জানান, তাঁর স্ত্রী এমন চালিয়ে যাচ্ছেন। এমনকি একবার রেডিওতেও তাঁকে সকলের সামনে হাস্যকর করে তোলেন তাঁর স্ত্রী।
কুকুর নিয়ে কিছু বলতে গেলেও তিনি রেগে যান। তিনি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত। তাই তিনি বিবাহবিচ্ছেদ চান। এই মর্মে গুজরাট হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আমেদাবাদের ওই বাসিন্দা।
বিষয়টি এর আগে একটি পরিবার আদালতে পেশ করা হয়েছিল। সেই পরিবার আদালত ওই ব্যক্তির বিপক্ষে রায় দেয়। পরিবার আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করে এবার গুজরাট হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ওই ব্যক্তি।
তিনি আদালতকে জানিয়েছেন, দিনের পর দিন রাস্তায় ঘুরে বেড়ানো পথ কুকুরদের এভাবে বাড়িতে আনা, তাদের শোওয়ার বিছানায় তোলা দেখতে দেখতে তিনি মানসিক সমস্যার শিকার।
এমনকি তাঁর একাধিক শারীরিক সমস্যাও শুরু হয়েছে। বিষয়টি এখন আদালতে বিচারাধীন। তবে এই ঘটনা বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তা নিয়ে চর্চা চলছে।
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…