স্ট্রিট লাইট, প্রতীকী ছবি
বিয়েবাড়ি তখন জমে উঠেছে। সন্ধেয় ঝলমল করছে চারধার। বর ও বধূ স্টেজে। বিয়ের ছবি তুলতে আসা ক্যামেরাম্যান ছবি তুলে চলেছেন। ব্যবহার করছেন ড্রোনও। ড্রোন হাওয়ার উড়তে উড়তে ছবি তুলছে।
এরমধ্যেই আচমকা হল ছন্দপতন। এক যুবক এগিয়ে যায় বরের দিকে। তারপর কাউকে কিছু বুঝতে না দিয়েই তাঁর ওপর ছুরি নিয়ে হামলা করে। ৩ বার আঘাত করে ওই গোলাপি হুডি পরা আততায়ী ছুটে পালাতে শুরু করে।
অবস্থার আকস্মিকতা কাটিয়ে সকলে ধাতস্থ হওয়ার আগেই সে বাইরে বার হওয়ার গেটে পৌঁছে যায়। তাকে তখন ধাওয়া করেন বিয়েবাড়ির কয়েকজন অতিথি। এদিকে বিষয়টি বিয়ের ছবি তুলতে আসা ক্যামেরাম্যানেরও নজরে পড়ে।
তিনি তখন তাঁর ড্রোনটিকে বার্তা পাঠাতে থাকেন ওই আততায়ীকে ধাওয়া করার। ড্রোন আকাশের কিছুটা উপরের দিকে পৌঁছে ধাওয়া করতে শুরু করে। কিছুটা দূরে একটি বাইক অপেক্ষায় ছিল। আততায়ী ও এক কালো পোশাকের ব্যক্তি ওই বাইকে চড়ে পালাতে থাকে।
সেই বাইককে তাড়া করে ড্রোন। বাইকটি রাজপথে পৌঁছে ছুটে চলতে থাকে। ড্রোনও উপর থেকে তাদের তাড়া করে ছবি তুলতে থাকে। এভাবে প্রায় ২ কিলোমিটার পথ তাড়া করে ড্রোনটি। যে ছবি এখন পুলিশকে প্রভূত সাহায্য করছে ২ জনকে পাকড়াও করার কাজে।
ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের অমরাবতীতে। যে ছুরি নিয়ে হামলা চালায় তার নাম রাঘো জিতেন্দ্র বক্সি। বাইকে থাকা অন্যজনের নাম জানা যায়নি। বর ছুরিকাহত হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন।
তবে বিয়ের ছবি তুলতে এসে ক্যামেরাম্যান যে উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে বিয়ের ছবি তোলা ড্রোনটিতে এই ধাওয়ার কাজে ব্যবহার করেন তার তারিফ করছেন সকলেই।
এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…