National

শেষকৃত্য হয়ে যাওয়ার পর জানা গেল তিনি বেঁচে, তাহলে যাঁর শেষকৃত্য করল পরিবার তিনি কে

এক আশ্চর্য ঘটনা গোটা দেশে এখন মানুষের জিজ্ঞাসা। পরিবারের লোকজন তাঁদের পরিবারের সদস্যের শেষকৃত্য করার পর দেখা গেল তিনি বেঁচে। তাহলে শেষকৃত্য কার হল।

২ দিন ধরে তাঁদের পরিবারের এক যুবক নিখোঁজ ছিলেন। তাঁর কোনও খোঁজ ছিলনা। এরমধ্যেই খবর আসে যে এক যুবকের দেহ উদ্ধার হয়েছে কাছের একটি কুয়ো থেকে। এটা জানার পর ওই পরিবারের লোকজন হাজির হন দেহটি শনাক্ত করতে।

যিনি ২ দিন ধরে নিখোঁজ ওটা তাঁর দেহ নয় তো? একটা আশঙ্কা নিয়ে সেখানে পৌঁছনোর পর তাঁরা দেহ দেখে চমকে ওঠেন। এ তো তাঁদের পরিবারের সেই নিখোঁজ যুবক! পুলিশকে তাঁরা একথা জানালে পুলিশ প্রয়োজনীয় কাগজপত্রের কাজ সেরে দেহটি পরিবারের হাতে তুলে দেয়।

পরিবারের তরফে দেহটির শেষকৃত্যও হয়ে যায়। নিয়ম মেনে দেহটি মাটির তলায় রেখে চাপা দিয়ে দেওয়া হয়। এদিকে তখনই একটি ঘটনা ঘটে।

ওই পরিবারেরই অন্য কয়েকজন আত্মীয় সেখানে এসে জানান যাঁর দেহ ভেবে এই শেষকৃত্য হল তিনি একটু দূরের একটি গ্রামে এক আত্মীয়ের বাড়িতে রয়েছেন।

পরিবারের সকলে ছোটেন সেখানে। দেখা যায় পুরুষোত্তম নামে ওই ব্যক্তি সেখানেই রয়েছেন। তাঁকে বাড়িতে আনা হয়। তিনি নিজেও জানান ২ দিন আগে তিনি ওই আত্মীয়ের বাড়িতে এসেছিলেন।

তাহলে পুরুষোত্তম ভেবে যাঁর শেষকৃত্য ওই পরিবার করল তিনি কে? পুলিশও হতবাক হয়ে যায় এই ঘটনায়। এখন পুলিশ খুঁজছে তাহলে ওই ব্যক্তির আসল পরিচয় কি? তাঁর পরিবার তাহলে কোথায়? ঘটনাটি ঘটেছে ছত্তিসগড়ের সূরজপুর জেলায়।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026