প্রবল ঝড়-বৃষ্টি, বজ্রাঘাতে ২ রাজ্যে মৃত ৭০

প্রবল ঝড়-বৃষ্টি, সেইসঙ্গে মুহুর্মুহু বজ্রপাত। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত বজ্রাঘাতে বিহারে মৃত্যু হয়েছে কমপক্ষে ৬৪ জনের। গুরুতর আহত হয়েছেন ২৪ জন। শুধু বিহার বলেই নয়, এদিন সকাল থেকেই উত্তরপ্রদেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে বজ্রপাত সহ বৃষ্টি শুরু হয়। উত্তরপ্রদেশে বাজ পড়ে মৃত্যু হয় ৬ জনের। আহত হন ৪ জন। সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে ২ রাজ্যের একটা বড় অংশে জনজীবন স্তব্ধ হয়ে যায়। একদিনের বৃষ্টিতেই বহু এলাকা জলমগ্ন হয়ে পড়ে। বহু বাড়িতে জল ঢুকে যায়। এদিকে বিহার, উত্তরপ্রদেশে বজ্রপাতে মৃত্যুর খবরে ট্যুইট করে দুঃখপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে বিহারে বজ্রপাতে মৃতের পরিবার পিছু ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে বিহার সরকার। প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় সবরকম ব্যবস্থা নিচ্ছে নীতীশ সরকার। মঙ্গলবারই বিহার, উত্তরপ্রদেশে প্রবেশ করল বর্ষা। বর্ষার প্রথম দিনেই যে তাণ্ডব মৌসুমী বায়ু দেখাল তাতে গোটা বর্ষা নিয়ে ইতিমধ্যেই সন্ত্রস্ত দুই রাজ্যের বাসিন্দারা।

News Desk

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026