National

দীপাবলিতে ৬৫ হাজার সরকারি স্কুল সেজে উঠবে আলোর রোশনাইতে, হবে দেওয়াল রং

দীপাবলি মানেই তো আলোর উৎসব। সেই আলোর উৎসবে এবার ৬৫ হাজার সরকারি স্কুল সেজে উঠতে চলেছে রঙিন আলোর রোশনাইতে।

৬৫ হাজার সরকারি স্কুল এবার দীপাবলির আগে সুন্দর সাজে সেজে উঠতে চলেছে। এই স্কুলগুলিকে আলোর উৎসবে সাজিয়ে তোলা হবে রঙিন আলোর সাজে। তবে তার আগে স্কুলগুলির মেরামতিও করা হবে।

স্কুলগুলির সংস্কার করে, প্রতিটি স্কুলের দেওয়াল রং করা হবে। স্কুলগুলির চেহারা বদল করে তারপর স্কুল মুড়ে দেওয়া হবে রঙিন আলোয়। দীপাবলিতে আলোয় আলোয় অপরূপ হয়ে উঠবে স্কুলগুলি।

এই প্রথম এমন এক উদ্যোগ নিল রাজস্থান সরকার। রাজস্থানের ৬৫ হাজার সরকারি স্কুলের সংস্কার, প্রয়োজনীয় মেরামতি করা হবে। স্কুল বাড়ি রং করা হবে। তারপর সেসব স্কুল আলো দিয়ে সাজানো হবে বলে সিদ্ধান্ত নিয়েছে রাজস্থানের ভজনলাল সরকার।

২ ভাগে এই কাজ করা হচ্ছে। ইতিমধ্যেই স্কুলগুলির সংস্কার, মেরামতি ও রং করার কাজ শুরু হয়ে গেছে। সেটা চলবে ১৮ অক্টোবর পর্যন্ত। তারপর দ্বিতীয় পর্যায়ে ১৮ তারিখের পর আলো দিয়ে মুড়ে ফেলা হবে স্কুলগুলিকে। যা দীপাবলি পর্যন্ত বহাল থাকবে।

এই কাজের জন্য রাজস্থানের শিক্ষা দফতর স্কুল পিছু ১৫ হাজার টাকা থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত ধার্য করেছে। স্কুল কত বড় এবং সেই স্কুলের পরিস্থিতি কেমন তা বুঝে সংশ্লিষ্ট স্কুলকে অর্থ বরাদ্দ করা হয়েছে।

যা দিয়ে মেরামতি, রং ও আলোয় সাজাতে হচ্ছে স্কুলগুলিকে। উৎসবের দিনে স্কুলের ছাত্র, শিক্ষক থেকে স্থানীয় মানুষের মধ্যে স্কুলটি সম্বন্ধেও একটা সুন্দর ধারনা তৈরি করতে এই অভিনব উদ্যোগ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026