National

একটু উষ্ণতার জন্য হাজার মাইল পার করে ওরা অনেক আগেই ঢুকে পড়ল ভারতে

কিছুটা অবাক করা তো বটেই। একটু উষ্ণতার ছোঁয়া পেতে প্রতিবছরই তাদের যাতায়াত। তা বলে এত আগে তাদের কখনও আসতে দেখা যায়না। এবার সেটাই অবাক করছে।

হাজার হাজার মাইল পথ পার করতে হয়। সকালে তাদের পথ দেখায় সূর্য। রাতে চাঁদ, তারা। তাছাড়া দিগন্তের আলোর রেখা তাদের সঠিক দিক নির্ণয় করতে সাহায্য করে। তাই সে চিন হোক বা সাইবেরিয়া, পূর্ব ইউরোপ হোক বা মধ্য এশিয়া, ভারতে পৌঁছনোর পথ চিনতে তাদের অসুবিধা হয়না।

তারা শৃঙ্খলা পরায়ণ। তাদের মধ্যে যার বয়স সবচেয়ে বেশি, সেই পথ দেখায়। আকাশে ডানা মেলার সময় সেই থাকে সবার সামনে। তাকে অনুসরণ করে বাকিরা। তারপর হাজার হাজার মাইল পার করে তারা পৌঁছয় কাশ্মীর উপত্যকায়।

লক্ষ্য জলভাগ। সেখানে যেসব দিঘি, ঝিল রয়েছে সেখানে তারা ভিড় জমায়। কারণ কাশ্মীরের সেই ঝিল বা দিঘির জলে তারা উষ্ণতার খোঁজ পায়। আর সেই টানেই প্রতিবছর তারা এত পরিশ্রম করে হাজার হাজার মাইল পার করে।

পরিযায়ী পাখিদের এই প্রতিবছর ভারতে আসা, একই জায়গায় নির্ভুলভাবে পৌঁছে যাওয়ার একটা সময় আছে। সেটা মোটামুটি নভেম্বর মাস। তবে এবার কাশ্মীরের বিভিন্ন পাহাড়ের মাথা বরফে ঢাকতে শুরু করেছে এখনই।

এবার তাই এই পরিযায়ী পাখিরাও একটু আগেই এখানে এসে হাজির হয়েছে। অক্টোবরের শুরুতেই এই পাখিরা হাজির হয়েছে। ইতিমধ্যেই ৬ লক্ষের ওপর পরিযায়ী পাখি তাদের গ্রীষ্মকালীন ঠিকানা ছেড়ে কাশ্মীরের বিভিন্ন জলভাগে ভিড় জমিয়েছে।

আরও ৬ লক্ষের ওপর পাখি বিশ্বের নানা প্রান্ত থেকে হাজির হবে কাশ্মীরে। নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত চলবে তাদের এই আগমন পালা। কাশ্মীরে তারপর যখন প্রবল ঠান্ডা পড়বে, তখন সেসব ঝিল, দিঘিও বরফের আস্তরণে চাপা পড়বে।

এই পাখিরাই তখন ভারতের আরও ভিতরের দিকে ঢুকে আসবে। আশ্রয় নেবে সমতলের বিভিন্ন জলভাগে। একটু উষ্ণতার জন্য। তারপর শীত কেটে যখন বসন্ত আসবে। তখন তারা ফের ফিরে যাবে হাজার হাজার মাইল পার তাদের ঠিকানায়। আবার ১ বছরের অপেক্ষা। অপেক্ষা হেমন্তের। তারপর আবার কয়েক হাজার মাইল ওড়ার পালা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026