National

লুকিয়ে দিদির বিয়ের সোনার আংটি বিক্রি করতে দোকানে ভাই, কারণ জেনে চোখ উঠল কপালে

দিদির বিয়ে সামনেই। সেজন্য একটি সোনার আংটি কেনা হয়েছে। সেই আংটিই সবার অলক্ষ্যে লুকিয়ে নিয়ে সোনার দোকানে বিক্রি করতে হাজির হল ভাই।

বাড়িতে বিয়ে নিয়ে বেশ একটা সাজ সাজ রব। তার দিদির বিয়ে। ১৩ বছরের কিশোর দিদির বিয়ের আংটিটা দেখেছিল। এটাও জানত সেটা কোথায় রাখা আছে। সে সেটা সকলের নজর এড়িয়ে হাতিয়ে নেয়। তারপর সেটি লুকিয়ে নিয়ে হাঁটা দেয় একটি সোনার দোকানে।

সোনার দোকানে গিয়ে দোকান মালিককে ওই আংটি দেখিয়ে সেটি বেচার কথা বলে। এক কিশোরের হাতে ওই আংটি দেখে দোকানের মালিক অবাক হয়ে যান। তারপর আংটি ছেড়ে তিনি ওই কিশোরকে বেশ কয়েকটি প্রশ্ন করেন।

এই প্রশ্নোত্তর পর্ব থেকে দোকানি জানতে পারেন ওই কিশোর কোনও খারাপ উদ্দেশ্যে নয়, স্রেফ ম্যাগি খাওয়ার লোভে দিদির বিয়ের আংটি বিক্রি করতে এসেছে। আংটি বিক্রির টাকা দিয়ে সে একটি ম্যাগি কিনে খাবে।

ঘটনাটি উত্তরপ্রদেশের কানপুরের শাস্ত্রীনগর এলাকার। কিশোরের কাছে গোটা ঘটনা জানার পর দোকানি তার মায়ের ফোন নম্বর নেন। ফোন করেন কিশোরের মাকে। দ্রুত একবার দোকানে আসতে বলেন।

ফোন পেয়ে মা দোকানে পৌঁছলে দোকান মালিক তাঁকে সবকিছু জানান। আংটিটি দেখেই কিশোরের মা চিনতে পারেন। এ তো তাঁর মেয়ের বিয়ের আংটি! আংটি হাতে পেয়ে কিশোরের মা কান্নায় ভেঙে পড়েন।

দোকান মালিক এটাও জানান যে ওই এলাকার কোনও সোনার দোকানেই এটি বিক্রি হতনা। কারণ তাঁরা কোনও নাবালকের কাছ থেকে সোনার জিনিস কেনার পথে হাঁটেন না।

আপাত দৃষ্টিতে এটা চুরি হলেও এটিকে চুরি বলতে নারাজ সকলেই। কিশোরটি কোনও খারাপ উদ্দেশ্যে নয়, বরং একটি ম্যাগির খাওয়ার ইচ্ছা থেকেই একাজ করে বসেছে। তবে এটা করা যে তার উচিত নয় এবং তার উচিত ছিল ম্যাগি খাওয়ার ইচ্ছা বাড়িতে জানানো, সেই শিক্ষা দেওয়ার পরামর্শ দিয়েছেন সকলেই।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026